ধূমপায়ীরা কি পাইলট হতে পারেন?

চৌধুরী আকবর হোসেন
২৯ আগস্ট ২০১৮, ১৩:৩০আপডেট : ২৯ আগস্ট ২০১৮, ১৪:২০

ধূমপায়ী, ফাইল ছবি বিমানের পাইলট হওয়াটা অনেকের স্বপ্নের পেশা। কিন্তু পাইলট হওয়া অতো সহজ নয়। বিভিন্ন পরীক্ষার ধাপ পেরিয়ে পাইলট হওয়ার জন্য স্বাস্থ্য পরীক্ষাও করা হয়। এই পেশার জন্য এটি বেশ গুরুত্বপূর্ণ ধাপ। নেপালের তদন্তে ইউএস-বাংলার বিধ্বস্ত বিমানের পাইলটের ধূমপান প্রসঙ্গটি আলোচনায় আসায় বিমান চালনা পেশার সঙ্গে ধূমপানের সম্পর্ক নিয়ে কৌতূহল সৃষ্টি হয়। পাইলটদের ধূমপানের বিষয়টি সম্প্রতি আলোচনায় আসে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের একটি প্রতিবেদনকে কেন্দ্র করে। সেই প্রতিবেদনে বলা হয়, ফ্লাইটের পাইলট প্রচণ্ড মানসিক চাপে ছিলেন। একই সঙ্গে তিনি ককপিটের মধ্যে ক্রমাগত ধূমপান করেছিলেন। যদিও এ অভিযোগ নাকচ করে দিয়েছেন বিমান কর্তৃপক্ষ। তবে অনেকের মনে প্রশ্ন থাকতেই পারে, ধূমপায়ীরা কি পাইলট হতে পারবেন? এই খাত সংশ্লিষ্টরা জানিয়েছেন, ধূমপায়ী হলেও পাইলট হওয়া যাবে। তবে বিমান চালানোর সময় ধূমপান করা যাবে না।

জানা গেছে, বাণিজ্যিক বিমান চালাতে গেলে একজন পাইলটের সিপিএল বা কমার্শিয়াল পাইলট লাইসেন্স থাকতে হয়। বিমান চালনার জন্য সিভিল অ্যাভিয়েশনে আবেদন করতে হয়। এই সময় স্বাস্থ্যগত পরীক্ষাও করা হয়। লিখিত পরীক্ষার পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হলেই মিলবে লাইসেন্স।

এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন গ্রুপ অব বাংলাদেশ (এএআইজি-বিডি) প্রধান ক্যাপ্টেন সালাহ্উদ্দিন এম রহমতুল্লাহ বলেন, ‘মেডিক্যাল টেস্টে কারও যদি নিকোটিনের মাত্রা অতিরিক্ত দেখা যায় তখন তাদের সতর্ক করা হয়। তবে ধূমপানে কোনও বাধা নেই। স্বাস্থ্যগত কারণে সবাইকে নিরুৎসাহিত করা হয়।

বাংলাদেশ এয়ারলাইন্স পাইলটস অ্যাসোসিয়েশন (বাপা)-এর সাধারণ সম্পাদক ক্যাপ্টেন সাজ্জাদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ধূমপায়ীরা পাইলট হতে পারবেন। তবে ধূমপানে নিরুৎসাহিত করা হয়। ফ্লাইটে ওঠার পর বিমানে কোনও অবস্থায় ধূমপান করা যাবে না। তবে অন্য সময়ে এটা তাদের ব্যক্তিগত বিষয়।’

এ প্রসঙ্গে সিভিল অ্যাভিয়েশন অথরিটির পরিচালক (ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন্স) উইং কমান্ডার চৌধুরী এম জিয়াউল কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পাইলটদের ধূমপান নিয়ে বাধ্যবাধকতা নেই, এটা তাদের ব্যক্তিগত বিষয়। তবে তাদের মেডিক্যাল টেস্টের সময় ডিক্লেয়ার করতে হয়। একটা সময় পাইলটরা ককপিটে ধূমপান করতে পারতেন। তবে এখন বিমানে ধূমপান নিষিদ্ধ। ফলে ককপিটে ধূমপানের সুযোগ নেই।’

/সিএ/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচারকের কণ্ঠস্বর নকল করে প্রতারণা, গ্রেফতার ১
বিচারকের কণ্ঠস্বর নকল করে প্রতারণা, গ্রেফতার ১
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলে বিক্ষোভ, নিরাপত্তা জোরদার
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলে বিক্ষোভ, নিরাপত্তা জোরদার
কলেজছাত্রীকে ধর্ষণের হুমকি প্রতিবাদে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ
কলেজছাত্রীকে ধর্ষণের হুমকি প্রতিবাদে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ
দুদকের জন্য বরাদ্দ ১৯৭ কোটি টাকা
দুদকের জন্য বরাদ্দ ১৯৭ কোটি টাকা
সর্বাধিক পঠিত
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
স্বর্ণের দাম আবার কমলো, ভরিতে ৪৪৩২ টাকা
স্বর্ণের দাম আবার কমলো, ভরিতে ৪৪৩২ টাকা