শপথ নিলেন দুই মেয়র

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩৬আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১৩:০৫

রাসিক মেয়র লিটন ও সিসিক মেয়র আরিফ রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জয়ী জনপ্রতিনিধিরা দায়িত্ব গ্রহণের জন্য শপথ নিয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই শপথ পাঠ অনুষ্ঠান হয়।

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীকে শপথ পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই দুই সিটি করপোরেশনের কাউন্সিলরদের শপথ পাঠ করান স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব জাফর আহমেদ শপথ পাঠ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং রাজশাহী ও সিলেটের রাজনৈতিক নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

গত ৩০ জুলাই নির্বাচিনে রাসিকে ৪০ জন কাউন্সিলর এবং সিসিকে ৩৬ জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। সূত্র: বাসস।

আরও পড়ুন- ঢাকায় রাসিক মেয়র ও কাউন্সিলরদের শপথ আগামীকাল

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম