অপরাধের মামলাকে রাজনৈতিক রূপ দেওয়ার চক্রান্ত রুখতে হবে: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০১৮, ১৯:১৩আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১৯:১৭

‘পিআইবি-সোহেল সামাদ স্মৃতি পুরস্কার-২০১৮’ প্রদান অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ অন্যরা ভারসাম্য রক্ষার নীতির দোহাই দিয়ে অপরাধী নেতা-নেত্রীকে কোনও ছাড় দেওয়া গণমাধ্যমের কাজ নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘দুর্নীতি, মানুষ পোড়ানো, হত্যা-খুনের অপরাধের মামলাকে রাজনৈতিক মামলা বলে চালিয়ে অপরাধীদের রক্ষা করার  চক্রান্তের বিরুদ্ধে গণমাধ্যমকে সোচ্চার হতে হবে। চক্রান্ত রুখে দিতে হবে।’ বুধবার (০৫ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) সেমিনার হলে ‘পিআইবি-সোহেল সামাদ স্মৃতি পুরস্কার-২০১৮’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় গণমাধ্যমের প্রতি তিনি এ আহ্বান জানান।

তথ্যমন্ত্রী বলেন, ‘গণমাধ্যম ও তথ্য-প্রযুক্তি উভয়েই সমাজকে স্বচ্ছ করে। সে কারণে গুজব, মিথ্যাচার, চরিত্রহনন ও তথ্যবিকৃতির কোনও স্থান সাইবারজগৎ ও গণমাধ্যমে নেই।’ তিনি বলেন, ‘প্রশাসনের ভুল-ত্রুটির বিষয়ে যেমন গণমাধ্যম সোচ্চার, তেমনি রাজনৈতিক নেতা-নেত্রীর পদস্খলনের বিষয়েও গণমাধ্যমের সোচ্চার হওয়া উচিত।’

পিআইবি পরিচালনা বোর্ড ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অনারারি অধ্যাপক ড. সাখাওয়াত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান কাবেরী গায়েন, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ও পিআইবি’র মহাপরিচালক মো. শাহ আলমগীর সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

গণমাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে অবদানের জন্য এ বছর একসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচি এ পুরস্কার লাভ করে।

পুরস্কার বিজয়ী প্রতিষ্ঠানের পক্ষ থেকে বক্তব্য রাখেন এটুআই পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী ।

/এসআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের