হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট বিল সংসদে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০১৮, ২২:১৪আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৮, ২২:১৭

জাতীয় সংসদ

পরিবেশ বান্ধব, দুর্যোগ সহনীয়, ব্যয় সাশ্রয়ী ও ব্যাপক জনগোষ্ঠীর ক্রয় ক্ষমতার মধ্যে সকলের জন্য আবাসন সহজলভ্য করতে বুধবার সংসদে ‘হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট বিল-২০১৮’ উত্থাপন করা হয়েছে। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বিলটি উত্থাপন করেন। পরে সাত কার্যদিবসের মধ্যে বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

প্রস্তাবিত আইনে ইমারতের নকশা, দেশজ নির্মাণ উপকরণের প্রাপ্যতা, মান নিয়ন্ত্রণ কৌশলের ওপর গবেষণা করার জন্য ইনস্টিটিউট কাজ করবে।

এছাড়া ইমারত নির্মাণে সাশ্রয়ী ও টেকসই নতুন উপকরণ ও প্রযুক্তির ব্যবহার এবং উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম, বিকল্প নির্মাণ সামগ্রী ও প্রযুক্তি বিষয়ক নিয়মিত গবেষণা কার্যক্রম পরিচালনা করবে।

বিলে বলা হয়েছে, ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হবেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী। গৃহায়ণ ও ইমারত নির্মাণ সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞতাসম্পন্নদের মধ্যে থেকে সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক নিয়োগ করবে।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে মন্ত্রী মোশাররফ হোসেন বলেন, ‘হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটকে দেশের সামগ্রিক মানব বসতি উন্নয়নে ধারাবাহিকভাবে নির্মাণ সামগ্রী বিষয়ে গবেষণা পরিচালনার উদ্দেশ্যে খসড়া আইনটি আনা হয়েছে।’

/ইএইচএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম