মোবাইল ব্যাংকিংয়ে প্রতিদিন লেনদেন ৯৯৪ কোটি টাকা: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৩৭আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৫৮

জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত (ফাইল ফটো) মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতিদিন গড়ে প্রায় ৯৯৪ কোটি টাকা লেনদেন হয় বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

জাতীয় সংসদকে অর্থমন্ত্রী জানান, মোবাইল ব্যাংকিংয়ের বর্তমান গ্রাহক প্রায় ৬ কোটি ৪০ লাখ। এরমধ্যে প্রায় ৩ কোটি ৬ লাখ গ্রাহক সক্রিয়ভাবে লেনদেন করছেন।

ঢাকা-১১ আসনের সংসদ সদস্য একেএম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বিগত ২০১৭-১৮ অর্থবছরে ১৪ হাজার ৬১২ দশমিক ১৮ মিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক সাহায্যের আশ্বাস পাওয়া যায়। এরমধ্যে ৬ হাজার ২৯০ দশমিক ৭৫ মিলিয়ন ডলার পাওয়া গেছে।

খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী মুহিত জানান, বর্তমানে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা ৩০৬টি। এরমধ্যে জেড ক্যাটাগরির ৪৪টি।

বেসরকারি পর্যায়ে পেনশন ব্যবস্থা পরীক্ষামূলকভাবে প্রবর্তনের কাজ চলতি অর্থবছরে
কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সোহরাব উদ্দিনের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, বেসরকারি পর্যায়ে কর্মরতদের জন্য একটি টেকসই সর্বজনীন পেনশন ব্যবস্থা পরীক্ষামূলকভাবে প্রবর্তনের কাজ এ অর্থবছরেই শুরু হবে।

/ইএইচএস/ওআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের