ফেসবুকে বিএনপি-জামায়াতের ৩০০টি পেজ বিদেশ থেকে সক্রিয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৯:০১আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৯:০৫

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম

নির্বাচনকে সামনে রেখে সরকারের ইমেজ নষ্ট ও এমপি মন্ত্রীদের চরিত্রহননে বিএনপি-জামাতের ৩০০ ফেসবুক পেজ সক্রিয় বলে অভিযোগ তুলেছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকার দলীয় সংসদ সদস্য শামসুল হক ভূইয়ার সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ অভিযোগ তোলেন। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর অনুপস্থিতিতে প্রতিমন্ত্রী সংসদে প্রশ্নোত্তরে অংশ নেন।

প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি জামায়াত জোট বিদেশ থেকে  ৩০০টি ফেসবুক পেজ খুলে পরিচালনা করছে। তাদের উদ্দেশ্য বিভ্রান্ত তথ্য দিয়ে গুজব ছড়ানো ও সরকারের ইমেজ নষ্ট এবং ব্যক্তিগতভাবে মন্ত্রী-এমপিদের চরিত্র হনন করা। আমরা তথ্য মন্ত্রণালয় থেকে এই গুজব প্রতিহত ও প্রতিরোধে একটি সেল গঠন করেছি। সেপ্টেম্বরের শেষে এটি কার্যকর হবে। এই সেল সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যবেক্ষণ করবে। প্রতি তিন ঘণ্টা পরপর সেল প্রতিবেদন দেবে। কোন কোন সংবাদ গুজব তা গণমাধ্যমগুলোকে জানিয়ে দেওয়া হবে। তিনি বলেন, গুজব একবার ডালপালা গজিয়ে ছড়িয়ে পড়লে বন্ধ করা অসম্ভব। এজন্য আমরা শুরুতেই খেলাটা শেষ করতে চাই।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় অনলাইন পত্রিকাগুলোর নামে, প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যমের  লোগো ব্যবহার করে গুজব ছড়ানো হয়। সম্প্রতি ছাত্র আন্দোলনের সময় বিবিসির লোগো ব্যবহার করেও এ ধরনের গুজব ছড়ানো হয়।

অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে তারানা হালিম দাবি করেন, সরকার অবাধ তথ্য প্রবাহে বিশ্বাস করে এবং উদারতা দেখাচ্ছে। তিনি অভিযোগ করেন, অনেক টেলিভিশন চ্যানেলের সংবাদে আওয়ামী লীগ বৈষম্যের শিকার হয়।

নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার গণমাধ্যমবান্ধব। সরকার গণমাধ্যমের স্বাধীনতা ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করেছে, গণমাধ্যমের বিকাশে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।

/ইএইচএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের