প্রতারকচক্রের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়ের সতর্ক বার্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৪:২৪আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৩৫

শিক্ষা মন্ত্রণালয় শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও, পাঠদান, স্বীকৃতি, বিষয় ও বিভাগ খোলা এবং নতুন প্রতিষ্ঠান স্থাপনসহ বিভিন্ন কাজে প্রতারকচক্র মন্ত্রণালয়ের নামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠি দিয়ে এবং ফোনে টাকা দাবি করছে। এ বিষয়ে সতর্ক থাকতে নির্দেশনা ও পরামর্শ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা আফরাজুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব বেআইনি কাজের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের কোনও সম্পর্ক নেই। সর্বসাধারণকে সুস্পষ্টভাবে অবহিত করা হচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয়ের যেকোনও কাজে টাকা-পয়সা লেনদেনের কোনও সুযোগ নেই।

এ ধরনের প্রতারকচক্র থেকে সংশ্লিষ্ট সবাইকে সাবধান থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে মন্ত্রণালয় থেকে।

উল্লেখ্য, শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও, পাঠদান, স্বীকৃতি, বিষয় খোলা, বিভাগ খোলা, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন ও নাম পরিবর্তন ইত্যাদি বিষয়ে সব নির্দেশ এই বিভাগের দাফতরিক ওয়েবসাইটে প্রকাশ করা হয়। কেবল ওয়েবসাইটে প্রকাশ করা নির্দেশ ও চিঠির ভিত্তিতে কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।

/এসএমএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম