অসুস্থ আশরাফের ছুটি সংসদে মঞ্জুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০১৮, ২১:০০আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ২৩:১৪

সৈয়দ আশরাফুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন জনপ্রশাসন মন্ত্রী ও সরকার দলের সংসদ সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের ছুটি মঞ্জুর করেছে জাতীয় সংসদ। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) থেকে সংসদের ৯০ বৈঠক পর্যন্ত এ ছুটি বলবৎ থাকবে। সৈয়দ আশরাফের পক্ষে চিফ হুইফ আ স ম ফিরোজ ছুটির আবেদন করলে সংসদের ভোটে তা মঞ্জুর করা হয়।

সংসদের বৈঠকে প্রশ্নোত্তর পর্বের পরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সৈয়দ আশরাফের ছুটির আবেদনের প্রসঙ্গটি তোলেন। এ সময় তিনি এ ধরনের ছুটি মঞ্জুরের বিষয়ে সংসদের কার্যপ্রণালী বিধি তুলে ধরেন। তিনি এসময় বলেন, কোনও সদস্য অনুপস্থিতির জন্য ছুটির আবেদন করলে তা সংসদে পাঠ করে শোনানোসহ বিতর্ক ছাড়া ভোটে দেয়ার বিধান রয়েছে।

পরে বিধি অনুযায়ী স্পিকার আবেদনপত্রটি হাউজে পড়ে শোনান এবং সৈয়দ আশরাফের ছুটির বিষয়টি মানবিক দিক থেকে বিবেচনা করতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান।

আবেদনপত্রে উল্লেখ করা হয় আশরাফুল ইসলাম বর্তমানে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ইউনিটে ভর্তি রয়েছেন। গুরুতর অসুস্থ হয়ে দীর্ঘদিন যাবৎ চিকিৎসাধীন থাকায় সংসদ অধিবেশনে তিনি যোগদান করতে পারছেন না বলে এতে উল্লেখ করা হয়। সোমবার (১৭ সেপ্টেম্বর) তার শরীরে একটি অস্ত্রোপচার করা হয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।

তার চিকিৎসায় আরও অনেকদিন সময় লাগবে উল্লেখ করে আবেদনপত্রে স্বাস্থ্যগত অসুস্থতাজনিত কারণে ১৭৯ বিধি অনুসারে ১৮ সেপ্টেম্বর থেকে পরবর্তী ৯০ বৈঠক পর্যন্ত সংসদে অনুপস্থিতির ছুটি মঞ্জুরের আবেদন করা হয়।

এর আগে স্পিকার প্রথম জাতীয় সংসদ থেকে বর্তমান পর্যন্ত এ ধরনের অন্তত ৫ জন সংসদ সদস্য ছুটি নিয়েছেন বলে জানান।

/ইএইচএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক