লিবিয়ায় আটকে পড়া ১৫৭ বাংলাদেশি দেশে ফিরেছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৯:০০আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৯:১৯

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর লিবিয়ায় আটকে পড়া ১৫৭ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর যৌথ তত্ত্বাবধানে আজ বুধবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে একটি চার্টার্ড ফ্লাইটে (ইউজেড ২১৮) তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, বিভিন্ন সময়ে ২৩৪ জন বাংলাদেশি লিবিয়ায় আটকে পড়েছিলেন। এর মধ্যে ১৫৭ জনকে ফিরিয়ে আনা হয়েছে। বাকিদেরও শিগগিরই দেশে ফিরিয়ে আনার সব ব্যবস্থা চূড়ান্ত করা হয়েছে। লিবিয়া থেকে ফেরত আসা বাংলাদেশিরা

লিবিয়ায় সরকার সমর্থক এবং সরকারবিরোধী বেশ কয়েকটি মিলিশিয়া বাহিনী নিজেরা নিজেরা বিভিন্ন এলাকার কর্তৃত্ব দখল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েছে যার ফলে রাষ্ট্রীয়ভাবে ‘স্টেট অফ এলার্ট’ জারি করা হয়েছে। চলমান এই ঘটনায় বাংলাদেশ দূতাবাস বাংলাদেশি অভিবাসীদের নিরাপত্তার বিষয়ে সচেষ্ট রয়েছে। ইতোমধ্যে দূতাবাসের ফেসবুক পেজে সব বাংলাদেশি প্রবাসীর দৃষ্টি আকর্ষণ করে সতর্কতামূলক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে যে কোনও সময়ে বাংলাদেশি কর্মীদের সহায়তায় লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস সার্বক্ষণিক কন্ট্রোল রুম খুলেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫৭ বাংলাদেশিদের মধ্যে ১০ জন অসুস্থ ছিলেন যাদের শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে একজন চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করেছেন এবং ব্যবস্থাপত্র দিয়েছেন। সব যাত্রীই ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে নিজ নিজ গন্তব্যে চলে গেছেন। সূত্র: বাসস।

আরও পড়ুন- লিবিয়ায় কারাবন্দি ১৮৪ বাংলাদেশিকে ফিরিয়ে আনার উদ্যোগ

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের