২ হাজার পদ বাড়লো ইসিতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০১৮, ১৬:০৬আপডেট : ০৪ অক্টোবর ২০১৮, ১৭:১৭

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ ‍নির্বাচন কমিশনে (ইসি) দুই হাজার পদ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। এসব পদে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই নিয়োগ দেওয়া হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বৃহস্পতিবার (৪ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

নির্বাচন কমিশনে নিয়োগ, পদোন্নতি, প্রশাসনিক সংস্কার এবং পুনর্বিন্যাস ও দক্ষতা উন্নয়ন কমিটির প্রধান মাহবুব তালুকদার আরও জানান, বুধবার (৩ অক্টোবর) কমিশনের কয়েকটি পদে ৭৫ জন কর্মকর্তাকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

এই নির্বাচন কমিশনার জানান, কমিটির পক্ষ থেকে তারা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা পদে (চতুর্থ গ্রেড) ৯ জন, উপ-সচিব পদে (পঞ্চম গ্রেড) ২৯ জন ও সিনিয়র সহকারী সচিব পদে (ষষ্ঠ গ্রেড) ৩৭ জনকে পদোন্নতির ‍সুপারিশ করা হয়েছে।

নতুন পদ সৃষ্টির বিষয়ে তিনি বলেন, ‘কমিশনে বর্তমানে জনবল তিন হাজার। এখানে আরও ২ হাজার জনবল যুক্ত হলে কমিশন আরও দক্ষ ও শক্তিশালী হবে।’

/ইএইচএস/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের