পাটের ব্যাগ ব্যবহারের সিদ্ধান্ত মানছে না সরকারি সংস্থাগুলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০১৮, ২০:৩১আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ২০:৪১

দেশে উৎপাদিত পাটপণ্য (ছবি: সংগৃহীত)
সরকারের বিভিন্ন সংস্থা সমূহ পাটের ব্যাগ ব্যবহারের বিষয়ে থাকা নির্দেশনা মানছে না বলে অভিযোগ উঠেছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী সরকারের বিভিন্ন সংস্থাগুলোকে তাদের ব্যাগের চাহিদার ৫০ শতাংশ বাং দিয়ে পূরণ করতে হবে।

তবে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় জানানো হয় এ সিদ্ধান্ত তারা পুরোপুরি মানছে না। বৃহস্পতিবার (১১ অক্টোবর) সংসদ ভবনে সংসদীয় কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। এতে মন্ত্রিসভার সিদ্ধান্ত পুরোপুরি বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়।

সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রমাণিক, ফাহমী গোলন্দাজ বাবেল, সাবিনা আক্তার তুহিন অংশগ্রহণ করেন।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বৈঠকে জানানো হয়- বর্তমানে বিজেএমসির মোট জুটমিলের সংখ্যা ৩২টি। এর মধ্যে চালু রয়েছে ২২টি, চালু ননজুটমিল আছে ৩টি এবং মামলাজনিত কারণে একটি মিল বন্ধ আছে। ২০১৮-১৯ অর্থবছরের ৩১ আগস্ট পর্যন্ত বিজেএমসির উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ২৬ হাজার ৭২৯ মেট্রিক টন, বিপরীতে উৎপাদন হয়েছে ১৬ হাজার ২২০ মেট্রিক টন।

বৈঠকে পাটকলগুলোকে সচল রাখার জন্য সঠিক সময়ে পাট ক্রয়ের জন্য প্রয়োজনীয় অর্থ প্রদান করতে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। এ ছাড়া বৈঠকে জুট ডাইভারসিফিকেশন স্টাডি সেন্টারের (জেডিপিসি) কার্যক্রমে গতিশীলতা আনতে একটি স্থায়ী কাঠামো গঠনে প্রয়োজনীয় আইন প্রণয়ন ও কার্যক্রম ত্বরান্বিত করার সুপারিশ করে কমিটি।

এ সময় সোনালী ব্যাগ প্রকল্পটি একটি টাস্কফোর্সের আকারে গঠন প্রক্রিয়া সম্পন্ন করে আগামী কয়েক মাসের মধ্যে প্রকল্পের কাজ সমাপ্ত করারও পরামর্শ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দশম সংসদের বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির ৩২টি সভায় ৫৭টি সুপারিশ করা হয়েছিল এর মধ্যে ৫১টি সুপারিশ সম্পূর্ণ বাস্তবায়িত হয়েছে এবং ৬টি সুপারিশ বাস্তবায়নাধীন রয়েছে।

/ইএইচএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম