প্রধানমন্ত্রী পদ্মা সেতুর নির্মাণ কাজ পরিদর্শন করবেন রবিবার

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ অক্টোবর ২০১৮, ২২:৪০আপডেট : ১২ অক্টোবর ২০১৮, ২২:৪২





শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বৃহত্তম অবকাঠামো পদ্মা সেতু প্রকল্পের অগ্রগতি পরিদর্শন এবং সেতুর সঙ্গে রেল সংযোগের নির্মাণ কাজ উদ্বোধন করতে রবিবার (১৪ অক্টোবর) পদ্মা সেতু এলাকায় যাবেন।

শুক্রবার (১২ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র বাসস’কে জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করতে রবিবার মুন্সীগঞ্জের মাওয়া, শরিয়তপুরের জাজিরা ও মাদারীপুরের শিবচর এলাকায় যাবেন।
সূত্র জানায়, পরিদর্শনকালে প্রধানমন্ত্রী পদ্মা সেতুতে ‘রেল সংযোগ নির্মাণ প্রকল্প’ এর আওতায় ঢাকার সঙ্গে যশোরের রেল লিংক রোডের নির্মাণ কাজ উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রী বেলা ১১টার দিকে প্রথমে মাওয়ায় কাজের অগ্রগতি দেখবেন। এরপর ঢাকা- মাওয়া ও পাচর-ভাঙ্গা ৮ লেনের সড়কের কাজের অগ্রগতি দেখবেন এবং মাওয়ার দিকে রেল লাইন লিংকের কাজের উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রী এরপর স্থায়ী নদী শাসন কার্যক্রমের প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করবেন। মাওয়া দিকের সেতুর সামগ্রিক কাজের অগ্রগতি পরিদর্শন করবেন।
প্রধানমন্ত্রী বেলা ১১টা ১৫ মিনিটে মাওয়া গোল চত্বরে এক সুধী সমাবেশে বক্তব্য রাখবেন।
দুপুরে প্রধানমন্ত্রী জাজিরা পয়েন্টে সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন করবেন।
পরে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিবচরে যাবেন এবং ইলিয়াস আহমেদ চৌধুরী কাঠালবাড়ি ফেরিঘাটে জনসমাবেশে ভাষণ দেবেন।
সূত্র: বাসস

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান