সাবেক নৌপ্রধান এম এইচ খান মারা গেছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০১৮, ১৭:৫৩আপডেট : ১৩ অক্টোবর ২০১৮, ১৭:৫৯

সাবেক নৌপ্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) মোশাররফ হোসেন খান

বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) মোশাররফ হোসেন খান বার্ধক্যজনিত কারণে মারা গেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। শনিবার (১৩ অক্টোবর) সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৭ বছর।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রিয়ার অ্যাডমিরাল (অব.) মোশাররফ হোসেন খানের মৃত্যুতে তার আত্মীয়-স্বজনসহ নৌবাহিনীর সর্বস্তরের সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন। তিনি ছেলে ও স্ত্রীসহ অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাজা আগামী সোমবার (১৫ অক্টোবর) বাদ জোহর ঢাকা সেনানিবাসের বানৌজা হাজী মহসীনে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বাংলামটরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, রিয়ার অ্যাডমিরাল মোশাররফ হোসেন খান (এম এইচ খান) ১৯৭২ সালের ৭ নভেম্বর থেকে ১৯৭৯ সালের ৩ নভেম্বর পর্যন্ত নৌপ্রধানের দায়িত্ব পালন করেন। নৌপ্রধান হিসেবে তার দায়িত্বের সময় ১৯৭৪ সালের ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ নৌবাহিনীর বৃহত্তম প্রশিক্ষণ ঘাঁটি বানৌজা ঈসা খানকে কমিশনিং এবং নৌবাহিনীকে ‘নেভাল এনসাইন’ প্রদান করেন।
এছাড়া, জাতির পিতার দিক নির্দেশনায় নৌ সদর দফতর প্রতিষ্ঠা থেকে শুরু করে স্বাধীনতাপরবর্তী সময়ে বাংলাদেশে একটি শক্তিশালী নৌবাহিনী গড়ার সূত্রপাত তার সময়ে শুরু হয়।
এম এইচ খান ১৯৩২ সালের ১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। ১৯৫৪ সালের ১ জানুয়ারিতে তিনি নৌবাহিনীতে যোগ দেন।

/আরজে/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের