প্রধানমন্ত্রী আজ এমএনপি সেবা উদ্বোধন করবেন

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ অক্টোবর ২০১৮, ০৯:৩৩আপডেট : ২১ অক্টোবর ২০১৮, ০৯:৪৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী আজ রবিবার আনুষ্ঠানিকভাবে মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) সেবা উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী রবিবার সকাল ১০টায় তার সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে এমএনপি সেবা উদ্বোধন করবেন।

চলতি মাসের ১ তারিখ থেকে বাংলাদেশে পরীক্ষামূলকভাবে বাণিজ্যিকভাবে বহুল প্রতীক্ষিত এমএনপি সেবা চালু করা হয়েছে। এই সেবা চালু হওয়ার ফলে গ্রাহকরা তার নম্বর অপরিবর্তিত রেখেই যেকোনও কোম্পানির নেটওয়ার্ক ব্যবহার করার স্বাধীনতা পাবেন। যা এর আগে নম্বর পরিবর্তনের ঝামেলার জন্য সম্ভব ছিল না।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ১ অক্টোবর তাদের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এমএনপি সেবা দেওয়ার ঘোষণা দেয়।
বিটিআরসি’র চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)জহুরুল হক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা আশা করি, এমএনপি সেবা চালু হওয়ার ফলে বাজারে আগের চেয়ে বেশি প্রতিযোগিতা হবে এবং গ্রাহকরা উন্নত সেবা পাবেন।’
বিটিআরসি গত বছরের নভেম্বরে লাইসেন্স ইস্যু করার মাধ্যমে ইনফোজিলিয়ন বিডি লিমিটেড ও টেলিটেক ডিওও, স্লোভেনিয়ার কনসোর্টিয়াম ইনফোজিলিয়ন টেলিটেক বিডি’কে এমএনপি সেবা দেওয়ার কাজে নিযুক্ত করে।
প্রতিষ্ঠানটিকে লাইসেন্স পাওয়ার ১৮০ দিনের মধ্যে এ সেবা চালু করতে বলা হয়। কিন্তু মোবাইল ফোন অপারেটরদের অসহযোগিতার কারণে তারা এ আদেশ বাস্তবায়ন করতে পারেনি।
ইনফোজিলিয়ন টেলিটেক বিডি’র ব্যবস্থাপনা পরিচালক মাবরুর বলেন, বিটিআরসি’র নিয়ম অনুযায়ী মোবাইল ফোন ব্যবহারকারীদের কাঙ্ক্ষিত অপারেটরের কাস্টমার কেয়ার থেকে নতুন সিম সংগ্রহ করতে হবে।
তিনি বলেন, একটি নির্দিষ্ট সময় পর নতুন সিম কার্ডটি চালু হবে।
তারা প্রি-পেইড গ্রাহকদের জন্য ২৪ ঘণ্টার মধ্যে পোর্টিং সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করেছেন।
ইনফোজিলিয়নের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)মোহাম্মদ জুলফিকার বলেন, এমএনপি সেবার আওতায় কোনও গ্রাহক নতুন অপারেটরে সুইচ করতে চাইলে নতুন সিম সংগ্রহ করার সময় জাতীয় পরিচয়পত্রের নম্বর ও ছবি ইত্যাদি সংশ্লিষ্ট তথ্য দিতে হবে। কোনও গ্রাহক আবার অপারেটর পরিবর্তন করতে চাইলে তাকে ৯০ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।
বিটিআরসি জানায়, বর্তমানে ৭২টি দেশে এমএনপি সেবা চালু রয়েছে। পাকিস্তানে ২০০৭ সালে ও ভারতে ২০১১ সালে এ সেবা চালু করা হয়।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম