ইন্দো-প্যাসিফিক কৌশলের অধীনে বাংলাদেশকে ৪ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র

শেখ শাহরিয়ার জামান
২১ অক্টোবর ২০১৮, ২২:১৮ আপডেট : ২১ অক্টোবর ২০১৮, ২২:১৯

 

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ইন্দো-প্যাসিফিক কৌশলের অধীনে বাংলাদেশকে ৪ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র। গত ২০ আগস্ট ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপসহকারী সচিব এলিস জি  ওয়েলস এই তথ্য জানিয়েছেন। রবিবারও (২১ অক্টোবর) বিষয়টি নিয়ে পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে এলিস জি ওয়েলসের আলোচনা হয়েছে।

এই প্রসঙ্গে পররাষ্ট্র সচিব বলেন, ‘যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া ও জাপান মিলে একটি ইন্দো-প্যাসিফিক কৌশল ঘোষণা করেছে প্রায় দুই বছর আগে। ওই ব্যাপারে বাংলাদেশ প্রথম থেকেই আলোচনায় যুক্ত ছিল। বিষয়টির হালনাগাদ তথ্য তারা আমাদের জানিয়েছে। পাশাপাশি বাংলাদেশের অবস্থানও জানতে চেয়েছে।’ তিনি বলেন, ‘আমরা বলেছি, এটি প্রাথমিক পর্যায়ে আছে। আমরা চিন্তাভাবনা করছি।’  

বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্র হিসেবে ইতোমধ্যে  প্রতিষ্ঠিত হয়েছে মন্তব্য করে পররাষ্ট্র সচিব বলেন, ‘সেজন্য সবাই অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকভাবে বাংলাদেশকে আলাদা চোখে দেখে।’

এশিয়াকেন্দ্রিক নতুন বিশ্ব চাহিদা তৈরি হয়েছে, সেটি জানার জন্যও আমেরিকাসহ অন্যান্য যারা আসে, তারা উদগ্রীব থাকে বলেও জানান পররাষ্ট্র সচিব। তিনি বলেন, ‘বাংলাদেশ কীভাবে  নতুন আন্তর্জাতিক  চাহিদাকে দেখতে চায়, তা নিয়েও আজ বিস্তারিত  আলোচনা হয়েছে।’

এদিকে, গত ২০ আগস্ট এলিস জে ওয়েলস ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে জানান, ইন্দো-প্যাসিফিক কৌশলের অধীনে বাংলাদেশকে ৪ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র।এই সহায়তার ফলে এই অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গে শিপিং খাতের তথ্য আদান-প্রদানের মাধ্যমে বিভিন্ন ঝুঁকি চিহ্নিত করার ক্ষেত্রে বাংলাদেশ সক্ষমতা বৃদ্ধি পাবে বলে ওয়েলস জানান।

 

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা থেকে বাতিল ১৪৪ ফ্লাইট, আটকা ২২ হাজার যাত্রী
ঢাকা থেকে বাতিল ১৪৪ ফ্লাইট, আটকা ২২ হাজার যাত্রী
সকালে যুবদল নেতাকে, সন্ধ্যায় দোকানিকে এবং রাতে হাসপাতালে গুলি-ভাঙচুর
সকালে যুবদল নেতাকে, সন্ধ্যায় দোকানিকে এবং রাতে হাসপাতালে গুলি-ভাঙচুর
ঐশ্বর্যের দেবী লক্ষ্মীর পূজা আজ
ঐশ্বর্যের দেবী লক্ষ্মীর পূজা আজ
একের পর এক মাদ্রাসায় যৌন নির্যাতনের অভিযোগ: তদারকি নিয়ে প্রশ্ন
একের পর এক মাদ্রাসায় যৌন নির্যাতনের অভিযোগ: তদারকি নিয়ে প্রশ্ন
সর্বাধিক পঠিত
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা