বাংলাদেশ-সৌদি আরবের সম্পর্কে গুণগত পরিবর্তন হয়েছে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০১৮, ২১:৪৯আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ২১:৫৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: সংগৃহীত)
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে গুণগত পরিবর্তন হয়েছে। এর আগে আমরা আরও লোক দেওয়ার দাবি নিয়ে আলোচনা করতাম। এখন আমরা তাদের বিনিয়োগ করার আহ্বান জানাই। ব্যবসা-বাণিজ্য করি। সাংস্কৃতিক বিনিময় হয়। বিনিয়োগ ও সহযোগিতা চাই।

সোমবার (২২ অক্টোবর) গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলন বেসরকারি একুশে টিভির সিইও মনজুরুল আহসান বুলবুলের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর সৌদি আরব সফর নিয়ে গণভবনে এ অনুষ্ঠিত হয়।গত ১৬ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত সৌদি সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুলবুল সামরিক সহযোগিতার প্রশ্নে বাংলাদেশ সৌদি আরবের চুক্তি হচ্ছে কিনা জানতে চান।
প্রধানমন্ত্রী বলেন, ‘সীমান্তে মাইন অপসারণে সৌদি আরবের বাংলাদেশের সহযোগিতা চেয়েছে। আমরা এরই মধ্যে সহযোগিতা করছি। আর সৌদি আরবের সেনাবাহিনীর অভ্যন্তরীণ কিছু কন্সট্রাকশন কাজের ক্ষেত্রেও আমরা সহযোগিতা করছি।’ এক্ষেত্রে তিনি জানান, বাংলাদেশ সেনাবাহিনীতে একটি আলাদা কন্সট্রাকশন ব্যাটেলিয়ন প্রতিষ্ঠা করা হয়েছে। যা দেশের উন্নয়নে প্রভূত অবদান রাখছে। এ ব্যাটেলিয়ন হাতিরঝিল প্রকল্প থেকে শুরু করে অনেক প্রকল্পে সম্পৃক্ত রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘যুদ্ধ-পরবর্তী কুয়েত পুনর্গঠনে আমাদের সেনাবাহিনী সহযোগিতা করেছে, একইভাবে সৌদি আরবেও সহযোগিতাও করে যাচ্ছে।’
দারিদ্র্যের হার কমানোর বিষয়ে আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার সহযোযগিতা করে হতদরিদ্রের সংখ্যা কমিয়ে আনছে। এর আগে দারিদ্র্যের হার ৪০ থেকে কমিয়ে ২১-এ আনা হয়েছে। পর্যায়ক্রমে আরও কমিয়ে আনা হবে।’

/এমএইচবি/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম