পরোয়ানার ভিত্তিতে ব্যারিস্টার মইনুলকে গ্রেফতার: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০১৮, ১৮:৩৫আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ১৯:১৬





ব্যারিস্টার মইনুল হোসেন আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আদালতের গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতেই ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৩ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক সেমিনারে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
‘উন্নয়নের রোল মডেল বাংলাদেশ বর্তমান সরকারের মূল্যায়ন (২০০৯-২০১৮)’ শীর্ষক ওই সেমিনারের আয়োজন করে রাষ্ট্রবিজ্ঞান সমিতি। এতে আইনমন্ত্রী প্রধান অতিথি ছিলেন।
আনিসুল হক বলেন, ‘ব্যারিস্টার মইনুল হোসেন টেলিভিশন টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে যা বলেছেন তাতে শুধু মাসুদা ভাট্টির মানহানি হয়নি। বাংলাদেশের নারী সমাজ মনে করে তার ঔদ্ধত্যপূর্ণ কথাটি পুরো নারী সমাজকে অপমানিত করেছে। সেখান থেকে মামলা হয়েছে। এই মামলা করার পরে আইনশৃঙ্খলা বাহিনী কোনও পদক্ষেপ না নিলে বাংলাদেশের নারী সমাজ ক্ষুব্ধ হতো এবং এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ ও অশ্লীল বক্তব্য দেওয়াকে উৎসাহ দেওয়া হতো। সে জন্যই আদালতের গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।’
আইনমন্ত্রী বলেন, ‘ব্যারিস্টার মইনুল হোসেন জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করার আগে থেকেই সরকারের বিরুদ্ধে টকশোতে অনেক কথাই বলতেন। তখন কিন্তু তাকে গ্রেফতার করা হয়নি। তাকে গ্রেফতার করা হয়েছে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার কারণে।’
রাষ্ট্রবিজ্ঞান সমিতির সভাপতি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন মোল্ল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে মহিলা সংসদ সদস্য কামরুল লায়লা জলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান, সমিতির সাধারণ সম্পাদক ড. সৈয়দ আশরাফুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. খুরশিদা বেগম সাইদ প্রমুখ বক্তৃতা করেন।

আরও পড়ুন: 

ব্যারিস্টার মইনুল কারাগারে

‘ব্যারিস্টার মইনুলকে সাধারণ বন্দিদের মতো রাখা হবে’

 

/এসআই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম