সাইবার অপরাধ নিয়ে সচেতনতা বৃদ্ধিতে শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০১৮, ১৭:০৪আপডেট : ২৬ অক্টোবর ২০১৮, ১৭:১৬

সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস বিষয়ক কর্মশালা উগ্রবাদ, সহিংসতা ও সাইবার অপরাধ সচেতনতায় শিক্ষকরা এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন  (সিসিএ) ফাউন্ডেশন। শুক্রবার (২৬ অক্টোবর) রাজধানীর প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে কর্মশালা এ আহ্বান জানানো হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের ‘সম্প্রীতি’ প্রকল্পের পৃষ্ঠপোষকতায় এই কর্মশালার আয়োজন করা হয়। সরকারি-বেসরকারি ৭টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কর্মশালায় অংশ নেন।

কর্মশালায় তথ্যপ্রযুক্তি বিভাগের কন্ট্রোলার অব সার্টিফাইং অথরিটিজের (সিসিএ) নিয়ন্ত্রক (যুগ্ম সচিব) আবুল মানসুর মোহাম্মদ সারফ উদ্দিন বলেন, ‘তথ্যপ্রযুক্তির নেতিবাচক বিষয়গুলোতে তরুণরা অন্যদের চেয়ে তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ থেকে রক্ষায় সচেতনতার বিকল্প নেই। তাই সহিংস উগ্রবাদ ও সাইবার অপরাধ সচেতনতায় শিক্ষকরা এগিয়ে আসা উচিত। সরকার স্কুল-কলেজের পাশাপাশি বিশ্ববিদ্যালয়েও সচেতনতামূলক কার্যক্রমের দিকে নজর দিচ্ছে।’

কর্মশালায় সিসিএ ফাউন্ডেশনের উপদেষ্টা তথ্যপ্রযুক্তিবিদ একেএম নজরুল হায়দার বলেন, ‘প্রযুক্তি ব্যবহারে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এর সঙ্গে তৃণমূল থেকে সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে সচেতনতামূলক কার্যক্রমও জোরদার করা উচিত।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক রাশেদা রওনক খান বলেন, ‘সন্তানের ডিজিটাল ডিভাইস ব্যবহারের বিষয়ে অভিভাবকদের সচেতনতা খুব জরুরি। প্রযুক্তিকে আসক্তির পর্যায়ে নয় বরং প্রয়োজন অনুযায়ী ব্যবহারের দিকে সবার দৃষ্টি দেওয়া উচিত।’

এছাড়া কর্মশালায় সাইবার অপরাধ ও সহিংস উগ্রবাদ বিষয়ে আলোচনা করেন সিসিএ ফাউন্ডেশনের সাইবার নিরাপত্তা গবেষক-প্রশিক্ষক মেহেদী হাসান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সভাপতি কাজী মুস্তাফিজ।

 

/এসএমএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম