ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি করতেই আলোচনায় বসেছি: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০১৮, ২১:৪১আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ২৩:৩৬

গণভবনে সংলাপ বৈঠকে আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সঙ্গে যুক্তফ্রন্টের সংলাপ বৈঠকের সূচনা বক্তব্যে জোটের নেতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন- আপনারা জানেন। মানুষের অধিকার প্রতিষ্ঠা করতেই, ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি করতেই আমরা আলোচনায় বসেছি। ঘোষণা অনুযায়ী, আপনারাই দেখবেন, দিন বদল কিন্তু হয়েছে৷ দেশ যখন এগিয়ে যাচ্ছে- সেই ধারাটা ধরে রাখতে চাই। অবশ্যই গণতান্ত্রিক ধারাও সেক্ষেত্রে ধরে রাখতে হবে। এর আগে সংলাপের শুরুতেই যুক্তফ্রন্টের নেতাদের স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী।
শুক্রবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ দিকে গণভবনে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্তফ্রন্ট নেতাদের সংলাপ শুরু হয়। বৈঠক এখনও চলছে। বৈঠকে যুক্তফ্রন্টের নেতারা সাত দফা দাবি তুলে ধরেছেন। বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও যুক্তফ্রন্ট চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি, অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর (বি. চৌধুরী) নেতৃত্বে যুক্তফ্রন্টের ২১ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করছেন।

সংলাপে অংশ নেওয়া প্রতিনিধি দলের অন্য সদস্যরা হচ্ছেন, বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান ,দলটির প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী, গোলাম সারোয়ার মিলন, আবদুর রউফ মান্নান, ইঞ্জিনিয়ার মুহম্মদ ইউসুফ, ভাইস চেয়ারম্যান মাহমুদা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক, সাবেক সংসদ সদস্য এইচ এম গোলাম রেজা, বিএলডিপি সভাপতি নাজিম উদ্দিন আল আজাদ, বিএলডিপি সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- বাংলাদেশ ন্যাপ এর সভাপতি জেবেল রহমান গানি, মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তুজা, বাংলাদেশ জনতা পার্টির সভাপতি শেখ আসাদুজ্জামান, বিকল্পধারা বাংলাদেশের সহ-সভাপতি মাহবুব আলী, বাংলাদেশ জন দলের চেয়ারম্যান মাহবুবুর রহমান জয় চৌধুরী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ইউনাইটেড মাইনরিটি ফ্রন্টের চেয়ারম্যান দীলিপ কুমার দাস, লেবার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, বিকল্পধারা বাংলাদেশের নির্বাহী সদস্য, সাবেক এমপি, মজহারুল হক শাহ্ চৌধুরী এবং এনডিপি মহাসচিব মো. মাযহারুল হোসেইন ঈসা। 
গণভবনে সংলাপ বৈঠকে যুক্তফ্রন্টের নেতারা প্রসঙ্গত, এর আগে গত ২৯ অক্টোবর সংলাপ চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছিলেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও যুক্তফ্রন্ট চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি, অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী (বি. চৌধুরী)। পরের দিন ৩০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই জোটকে সংলাপের আমন্ত্রণ জানিয়ে চিঠি দেন। আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ ও সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল প্রধানমন্ত্রীর আমন্ত্রণের চিঠি বি. চৌধুরীর বারিধারার বাসায় পৌঁছে দেন। চিঠিতে শুক্রবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টায় গণভবনে বিকল্পধারা নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের সঙ্গে সরকারের সংলাপের সময় নির্ধারণ করা হয়।
প্রধানমন্ত্রীকে লেখা বি. চৌধুরীর চিঠিতে বলা হয়, ‘আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি যে আমাদের একটি গুরুত্বপূর্ণ দাবি রাজনৈতিক সমস্যা সমাধানে সংলাপের কোনও বিকল্প নেই। সেই প্রস্তাবটি আপনি গ্রহণ করেছেন। আমরা খুশি হয়েছি, আপনি নির্বাচন সম্পর্কিত সমস্যা সমাধানের লক্ষ্যে রাজনৈতিক সংলাপের প্রস্তাব দিয়েছেন। এজন্য আপনাকে বাংলাদেশ যুক্তফ্রন্ট ও বিকল্পধারা বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বর্তমান পরিস্থিতিতে আপনার সঙ্গে রাজনৈতিক সংলাপে বসার জন্য আপনার সময় ও সুবিধামতো আমন্ত্রণ জানালে খুশি হবো। জাতির এই রাজনৈতিক ক্রান্তিলগ্নে আমাদের সবার শুভেচ্ছা ও সৌহার্দ্যের মাধ্যমে সব সমস্যা সমাধান সম্ভব বলে বিশ্বাস করি।’

আরও পড়ুন: সংলাপে যুক্তফ্রন্টের ৭ দফা

             গণভবনে যুক্তফ্রন্টের সঙ্গে আওয়ামী লীগের সংলাপ চলছে

/এএইচআর/ওআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম