‘আবারও ক্ষমতায় এলে নৌবাহিনীকে শক্তিশালী হিসেবে গড়ে তুলবো’

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৫ নভেম্বর ২০১৮, ১৩:১০আপডেট : ০৫ নভেম্বর ২০১৮, ১৭:২৮


শেখ হাসিনা (ফাইল ছবি) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারলে নৌবাহিনীকে আরও উন্নত করে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আবারও ক্ষমতায় এলে নৌবাহিনীকে আরও শক্তিশালী হিসেবে গড়ে তুলবো। আমরা চাই যারা দেশের সার্বভৌমত্বের জন্য কাজ করবেন, তারা যেন তাদের পরিবার-পরিজন নিয়ে সুন্দরভাবে বাঁচতে পারেন। মাথা উঁচু করে দাঁড়াতে পারেন। সশস্ত্র বাহিনী যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার।’

সোমবার (৫ নভেম্বর) রাজধানীর খিলক্ষেতে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ (বানৌজা) শেখ মুজিব ঘাঁটির কমিশনিং, নেভি মিউজিয়াম অ্যান্ড মেরিটাইম ওয়ার্ল্ড এবং তিনটি অঞ্চলের ২২টি বহুতল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘নৌবাহিনীর কথা জাতির পিতার ছয় দফাতেও ছিল। তিনি বলেছিলেন, নৌবাহিনীর ঘাঁটি বাংলার মাটিতেই হতে হবে। তা হয়েছে। আমরা এখন সশস্ত্র বাহিনীকে আরও উন্নত করার জন্য কাজ করছি।’

তিনি আরও বলেছেন, ‘২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার মধ্যে উন্নত দেশ। ২১০০ সালের মধ্যে বিশ্বের বুকে উন্নত দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ।’

এর আগে, নৌবাহিনীর সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এরপর শেখ মুজিব ঘাঁটির কমিশনিং, নেভি মিউজিয়াম অ্যান্ড মেরিটাইম ওয়ার্ল্ড ও তিনটি অঞ্চলের ২২টি বহুতল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান