রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে জাতিসংঘের বিশেষ দূত

কক্সবাজার প্রতিনিধি
১০ নভেম্বর ২০১৮, ০১:১৩আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ০২:০২

ক্রিস্টিন এস বার্গনা’র সঙ্গে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালামের বৈঠক জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ক্রিস্টিন এস বার্গনা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এখন কক্সবাজারে অবস্থান করছেন। দুই দিনের সফরে শুক্রবার (৯ নভেম্বর) দুপুরে তিনি কক্সবাজারে এসেছেন। শনিবার (১০ নভেম্বর) সকালে কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প ও রবিবার উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন তিনি।

এদিকে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালামের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় মিয়ানমারের রাখাইন রাজ্যে’র পরিস্থিতি আগের চেয়ে ভালোর দিকে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।

ক্রিস্টিন এস বার্গনা বলেন, ‘আমি এক সপ্তাহ আগে মিয়ানমারের রাখাইন রাজ্য পরিদর্শনে গিয়েছি। ক্রমান্বয়ে সেখানকার পরিস্থিতির উন্নতি হচ্ছে, যা খুব দ্রুত সময়ের মধ্যে প্রত্যাবাসনের জন্য সহায়ক হবে।’
সাক্ষাৎ শেষে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম বলেন, ‘বৈঠকে দুই দেশের কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়েছে। বর্তমান প্রত্যাবাসন কার্যক্রমের সার্বিক পরিস্থিতি দেখবেন তিনি।’
এর আগে দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকা থেকে বিমানে করে কক্সবাজার আসেন ক্রিস্টিন এস বার্গনা। এরপর তিনি বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন।
উল্ল্যেখ, রোহিঙ্গা পরিস্থিতি ও প্রত্যাবাসন কার্যক্রম দেখতে পাঁচদিনের সফরে বাংলাদেশে এসেছেন তিনি।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক