নির্বাচনের তফসিল পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি ইসি’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৮, ১৯:২৭আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ১৯:৪৭

নির্বাচনের তফসিল পুনর্নির্ধারণ করে জারি করা প্রজ্ঞাপন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন সোমবার (১২ নভেম্বর) সন্ধ্যায় জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৮ নভেম্বরের ঘোষিত নির্বাচনের সময়সূচি আরপিও ১১-এর দফা ১ অনুসারে, তফসিল পুনর্নির্ধারণ করা হলো।

পুনর্নির্ধারিত তফসিল অনুযায়ী, প্রার্থীর মনোনয়নপত্র জমার শেষ তারিখ ২৮ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ২ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৯ ডিসেম্বর এবং ভোট গ্রহণ ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়।
এর আগে আজ সোমবার সকালে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা এক অনুষ্ঠানে পুনঃতফসিলের সিদ্ধান্তের কথা জানান। ওই সময় তিনি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এবং ভোটের তারিখ জানান। এছাড়া তফসিলের বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানান।
প্রসঙ্গত, এর আগে ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ওই তফসিল অনুযায়ী, ২৩ ডিসেম্বর ভোটের দিন নির্ধারিত হয়। পরে বিভিন্ন রাজনৈতিক দলের আবেদনের ভিত্তিতে ২৩ ডিসেম্বরের পরিবর্তে এক সপ্তাহ পিছিয়ে ৩০ ডিসেম্বর ভোটের তারিখ নির্ধারণ করা হয়।

/ইএইচএস/ওআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম