নির্বাচন বানচালের জন্যই হামলা: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০১৮, ১৮:৩৪আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ২২:৪২

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন (ফাইল ছবি) নির্বাচন বানচালের জন্যই রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের ওপর হামলা করা হয়েছে বলে মন্তব্য করেছেন  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। পোড়ানো হয়েছে গাড়ি। নির্বাচন বানচালের জন্যই এ হামলা করা হয়েছে।’

বুধবার (১৪ নভেম্বর) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ ঘটনাটা অত্যন্ত দুঃখজনক। সবাই যখন নির্বাচনের জন্য উন্মুখ, তখনই এ ঘটনা ঘটলো। স্পষ্টতই প্রতীয়মান যে এটা উদ্দেশ্যমূলক, এটা নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র। ওই ঘটনায় ১৩ পুলিশ ও তিন আনসার সদস্য আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।’
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঘটনাস্থলে পুলিশ নীরব ভূমিকা পালন করে মার খেয়েছে। পুলিশের মারমুখী আচরণ ছিল না। মারমুখী আচরণ থাকলে ১৬ পুলিশ আহত হতো না। আমরা মনে করি, পুলিশ অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে। নির্বাচনের আগে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় পুলিশ তৈরি আছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,  ‘নয়া পল্টনে বিএনপির দুই মনোনয়ন প্রার্থী মির্জা আব্বাস ও মেজর আকতার আসছিলেন মনোনয়ন পেপার সাবমিট করতে। এ সময়ে উত্তেজনা দেখা দেয়, উত্তেজনার এক পর্যায়ে নিজেদের মধ্যে হাতাহাতি-মারামারি। পুলিশ আগে থেকেই বলেছিল যে, সেখানকার (নয়া পল্টনের) দুটি রাস্তার একটি যান চলাচলের জন্য উন্মুক্ত রাখতে। কিন্তু, সম্পূর্ণ রাস্তা বন্ধ করে এ দুই গ্রুপ ও অন্যান্য গ্রুপরা এসে অবস্থান করছিল।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘নয়াপল্টনের রাস্তাটি গুরুত্বপূর্ণ, আর ধানমন্ডিরটা বাইলেন। একটা রেসিডেন্সিয়াল এলাকায় ঢোকার জন্য সেই রাস্তা। আমাদের নিরাপত্তা বাহিনী সেই রাস্তাটিও খালি রাখতে যথাসাধ্য চেষ্টা করেছে।’

মির্জা ফখরুলের অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভিডিও ফুটেজে যা আছে, সাধারণ মানুষ যা দেখেছে- আমি সেটারই বর্ণনা করেছি। বিএনপি নেতা কী বলেছেন,  সেগুলোকে আমরা চ্যালেঞ্জ করতে চাই না। বিএনপির দুই নেতা যখন ঢুকলেন তখনই এ পরিস্থিতি সৃষ্টি হয়।’

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সরকার কোনও রাজনৈতিক মামলা রুজু করেনি। ভাঙচুর কিংবা বাধা প্রদান কিংবা ভয়ভীতি প্রদর্শন কিংবা আইসিটি অ্যাক্টের মামলা এখানে হয়েছে। বিএনপি জোট প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার সময় একটা লিস্টও দিয়েছেন। সেই লিস্টটা আমরা পরীক্ষা-নিরীক্ষা করছি।’

 

/এসআই/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম