ইসিতে তারেক জিয়ার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ আওয়ামী লীগের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০১৮, ১৯:১৫আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ১৯:২২

নির্বাচন কমিশন অফিসে আওয়ামী লীগ নেতারা টেলি কনফারেন্স-এর মাধ্যমে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে তারেক জিয়ার সাক্ষাৎকার গ্রহণের বিষয়টি দেশের প্রচলিত আইন ও নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন দাবি করে নির্বাচন কমিশনে এ বিষয়ে অভিযোগ দিয়েছে আওয়ামী লীগ। দলটির পক্ষ থেকে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
রবিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ফারুক খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে লিখিত এ অভিযোগ জানান।
পরে ফারুক খান সাংবাদিকদের বলেন, ‘দেশবাসীর মতো আমরাও উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, সাম্প্রতিক সময়ে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে। পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি তারেক জিয়া টেলি কনফারেন্সের মাধ্যমে প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছেন। এটি সুস্পষ্ঠ নির্বাচনি আইন ও আদালতের নির্দেশনার লঙ্ঘন। এ বিষয়ে আমরা কমিশনকে লিখিতভাবে অভিযোগ দিয়েছি এবং দ্রুত যথাযথ পদক্ষেপ নেওয়ার কথা বলেছি।’
তিনি জানান, শনিবার যুক্তফ্রন্টের নেতারা আদালত প্রাঙ্গণে নির্বাচন নিয়ে এমন সব কথা বলেছেন যা আইনের সুস্পষ্ট লঙ্ঘন। নির্বাচন প্রশ্নবিদ্ধ করার একটি প্রয়াস। এটি অব্যাহত থাকলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। ইসি পরীক্ষা-নিরীক্ষা করে এ বিষয়ে পদক্ষেপ নেবে বলে জানিয়েছে।
তারেক জিয়া নির্বাচনি আচরণবিধির কোন ধারাটি লঙ্ঘন করেছেন এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ নেতারা বিষয়টি স্পষ্ট করে জানাতে পারেননি। তবে এ বিষয়ে দলের সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান নওফেল বলেন, ‘তারেক জিয়া পলাতক দণ্ডিত আসামি। তিনি কোনও রাজনৈতিক ও নির্বাচনি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন না। তিনি তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কোর্টের আদেশ লঙ্ঘন করেছেন। এটি আইনত অবৈধ ও অনৈতিক। গণমাধ্যমের প্রতি আহ্বান জানাবো আদালতের আদেশ মেনে তার খবর যেন প্রকাশ করা না হয়। ’ এজন্য তার দল বিএনপিকে দায়ী করেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নির্মিত ডকু-ড্রামা ‘হাসিনা: অ্যা ডটারস টেল’ আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে কিনা এ প্রশ্নের জবাবে ফারুক খান বলেন, ‘এটি বিনোদন মাধ্যমে দেখানো হচ্ছে। মানুষ টাকা দিয়ে দেখছেন। এর সঙ্গে নির্বাচনের কোনও সম্পর্ক নেই। এছাড়া টেলিভিশনে প্রচারিত ‘থ্যাংক ইউ প্রধানমন্ত্রী’ ভিডিওচিত্রটি আচরণবিধির মধ্যে পড়ে কিনা সে বিষয়েও তিনি কোনও জবাব দেননি।

/ইএইচএস/ওআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ