এসপি হারুনকে নারায়ণগঞ্জে বদলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০১৮, ১৮:৩৯আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ১৯:৩৯

পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশীদ (ছবি: ইন্টারনেট থেকে নেওয়া) ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশীদকে নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) পদে বদলি করা হয়েছে। আজ রবিবার (২ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এছাড়াও নারায়ণগঞ্জের পুলিশ সুপার আনিসুর রহমানকে পুলিশ হেডকোয়ার্টারে এআইজি পদে ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত উপ-পুলিশ মহপরিদর্শক মো. আজাদ মিয়াকে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে।

এর আগে এই তিন পুলিশ কর্মকর্তার বদলি ও পদায়নের বিষয়ে আজ দুপুরে অনাপত্তিপত্র দিয়েছে নির্বাচন কমিশন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, হারুনুর রশীদকে নারায়ণগঞ্জের এসপি পদে বদলির জন্য সম্প্রতি নির্বাচন কমিশনে চিঠি পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচন কমিশন এই চিঠি পেয়ে তার বদলির ব্যাপারে অনাপত্তি জানিয়ে আজ রবিবার (০২ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সম্মতিপত্র পাঠিয়েছে।

এর আগে নারায়ণগঞ্জের এসপি আনিসুর রহমানকে বদলির জন্য ২০ দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনে দাবি জানানো হয়। সে সময় ২০ দলীয় জোটের অভিযোগপত্রে উল্লিখিত হয়, নারায়ণগঞ্জের এসপি আনিসুর রহমান বর্তমান একজন সংসদ সদস্যের স্বামী হওয়ায় এখানে তার দ্বারা নির্বাচন প্রভাবিত হতে পারে। নির্বাচন কমিশন তাৎক্ষণিকভাবে তাদের এই দাবির ব্যাপারে সাড়া দেয়। তাকে প্রত্যাহার করে প্রথমে পুলিশ হেডকোয়ার্টারে নেওয়া হয়। এরপর আজ তাকে এআইজি পদে পদায়ন করা হয়েছে।
এদিকে, নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এসপি হারুনকে নারায়ণগঞ্জের এসপি পদে বদলির ক্ষেত্রে কমিশনার মাহবুব তালুকদার নোট অব ডিসেন্ট দেন। তিনি তার আপত্তিপত্রে লিখেছিলেন, হারুন অর রশীদ গাজীপুরের এসপি পদে থাকার সময় নানা ঘটনায় বিতর্কিত ছিলেন। তাকে নারায়ণগঞ্জে বদলি করা হলে নির্বাচনের সময় এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তাই তাকে নির্বাচনের পর বদলি করাই ভালো।
উল্লেখ্য, তফসিল গ্রহণের পর জনপ্রশাসনে বদলির ক্ষেত্রে নির্বাচন কমিশন থেকে অনুমতি নেওয়ার বিধান রয়েছে। সে অনুযায়ী সরকার মোহাম্মদ হারুন অর রশীদসহ তিন কর্মকর্তাকে বদলি ও পদায়নের জন্য ইসির কাছে এই অনুমতি গ্রহণ করে।

/জেইউ/ইএইচএস/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম