তারামন বিবির মৃত্যুতে মন্ত্রিপরিষদের শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০১৮, ১৮:২১আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ২০:০০

মন্ত্রীপরিষদের বৈঠক (ছবি: সংগৃহীত) বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তারামন বিবিরি মৃত্যুতে শোক প্রকাশ করেছে মন্ত্রিসভা। সোমবার (৩ ডিসেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে এ শোক জানানো হয়। পরে বিকাল ৫টার দিকে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

গত শুক্রবার (৩০ নভেম্বর) রাত দেড়টার দিকে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার কাচারিপাড়া গ্রামে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তারামন বিবি।

মন্ত্রিপরিষদ সচিব জানান, আজকের সভায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানানো হয়েছে। এছাড়া আজকের বৈঠকে শেখ হাসিনার বক্তৃতা নিয়ে তথ্য মন্ত্রণালয় কর্তৃক প্রস্তুত করা দুই খণ্ড বই প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

পদত্যাগ করা চারজন মন্ত্রীর বিষয়ে শফিউর আলম সাংবাদিকদের বলেন, ‘ তাদের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। তারা সভায় উপস্থিত ছিলেন।’

উল্লেখ্য, আজকের বৈঠকটি বর্তমান সরকারের মন্ত্রিসভার শেষ বৈঠক। এটি এই সরকারের ২০৩ তম ও এ বছরের ৩৫তম বৈঠক।

/এসআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম