বিদেশি পর্যবেক্ষকদের গোপন এজেন্ডা থাকে: ১৪ দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০১৮, ১৩:৩৩আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ১৩:৪৫

১৪ দলের নেতাদের সঙ্গে ইসির বৈঠক নির্বাচনের সময় আসা বিদেশি পর্যবেক্ষকদের গোপন এজেন্ডা থাকে দাবি করে তাদের বিষয়ে সতর্ক থাকতে বলেছে ক্ষমতাসীন ১৪ দলীয় জোট। মঙ্গলবার (৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনে বৈঠক করে জোটের পক্ষ থেকে এ পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া।

এর আগে দিলীপ বড়ুয়ার নেতৃত্বে ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন ভবনে (ইসি) নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীনের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎ শেষে দিলীপ বড়ুয়া বলেন, ‘আমরা এটা বলেছি যে, বিদেশি যেসব পর্যবেক্ষকরা আসবেন প্রত্যেক দেশের, বিভিন্ন সময় দেখা যায়, তাদের কতগুলো হিডেন (গোপন) এজেন্ডা থাকে। এই বিদেশি পর্যবেক্ষকরা ইনডিসগাইড (ভিন্নখাতে) হয়ে যাতে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে না পারে সে ব্যাপারে কমিশন সতর্ক থাকবে।’

পর্যবেক্ষকদের বিষয়ে ১৪ দলীয় জোটের পক্ষ থেকে আরও বলা হয়, নির্বাচন পর্যবেক্ষণের জন্য দেশীয় পর্যবেক্ষকরে পাশাপাশি বিদেশি পর্যবেক্ষক টিম থাকে। দেশীয় পর্যবেক্ষক হিসেবে বিভিন্ন এনজিও ও বেসরকারি সংস্থা কাজ করে থাকে। এদের মধ্যে কিছু এনজিও বা সংস্থার অর্থায়ন এবং তাদের উদ্দেশ্য নিয়ে জনমনে প্রশ্ন আছে। কোনও কোনও ক্ষেত্রে দেখা যায়, তারা পূর্বনির্ধারিত মনোভাব নিয়ে মন্তব্য করে থাকে, যেটা পক্ষপাতমূলক। আর বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রেও একই অবস্থা।

অনেকে আগে থেকে কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব নিয়ে নির্বাচন পর্যবেক্ষণে আসে, অনেকে পরিচয় গোপন করে পর্যবেক্ষক হিসেবে এসে বিভিন্ন তথ্য বা সংবাদ সংগ্রহ করে থাকে। যেগুলো নির্বাচন বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন।

দিলীপ বড়ুয়া বলেন, নির্বাচনকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রশ্নবিদ্ধ করার পায়তাঁরা করছে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট। দেশে ও বিদেশে এ ধরনের নানা পরিকল্পনা চলছে। নির্বাচনের আগে অন্তর্ঘাত ও নাশকতামূলক কাজ করতে পারে এই জোট। যাদের মূল নিয়ামক শক্তি জামায়েতে ইসলাম। নির্বাচনকে ভণ্ডুল করার মধ্য দিয়ে রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চাচ্ছে। এসব ঠেকাতে ইসিকে সর্তকতামূলক ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।

/ইএইচএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম