বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনকে উৎসাহিত করতে মার্কিন কংগ্রেসে রেজ্যুলেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০১৮, ১৬:১৭আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ১৬:৩১

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনকে উৎসাহিত করার জন্য যুক্তরাষ্ট্র সরকারকে আহ্বান জানিয়েছে রিপাবলিকান সংসদ সদস্য উইলিয়াম আর কিটিং।

শুক্রবার (৬ ডিসেম্বর) কংগ্রেসে উপস্থাপিত এক রেজ্যুলেশনে কিটিং এই আহ্বান জানান।

রেজ্যুলেশনটি বিবেচনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত কমিটিতে পাঠানো হয়েছে।

মত প্রকাশের স্বাধীনতা এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে সম্মান জানানোর জন্য বাংলাদেশ সরকারকে আহ্বান জানিয়ে রেজ্যুলেশনে বলা হয়েছে, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সংখ্যালঘুদের নিরাপত্তা ও সব ধর্মের লোকদের মধ্যে সম্প্রীতি নিশ্চিত করার নির্বাচন কমিশনের অনুরোধকে যেন সরকার রক্ষা করে।

সব রাজনীতিবিদ এবং জুডিসিয়াল কর্তৃপক্ষ যেন বাংলাদেশের ভোটারদের ইচ্ছাকে সম্মান জানায় এবং সব বাংলাদেশি যেন স্বাধীনভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে তার জন্যেও এই রেজ্যুলেশনে আহ্বান জানানো হয়।

বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার গণতান্ত্রিক স্থিতিশীলতা, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সমৃদ্ধি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা স্বার্থের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিহিত করে রেজ্যুলেশনে বলা হয়েছে, মানবাধিকার রক্ষা, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার জন্য এবং উগ্র ও ধর্মীয় মৌলবাদের উত্থান ঠেকানোর জন্য যুক্তরাষ্ট্র যেন বাংলাদেশের সঙ্গে আরও বেশি যোগাযোগ রক্ষা করে চলে।

/এসএসজেড/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী