নির্বাচনকালে শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি থাকবেন ডিসি-ইউএনওরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৮, ১৯:২৩আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ১৯:৫১

শিক্ষা মন্ত্রণালয় জাতীয় সংসদ নির্বাচনকালীন নির্বাচনে মনোনয়ন পাওয়া ব্যক্তি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্ব পালন করতে পারবেন না। এই সময় দায়িত্ব পালন করবেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারা। বুধবার (১২ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি হয়েছে।
মন্ত্রণালয়ের উপসচিব আনোয়ারুল হক স্বাক্ষরিত আদেশে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিবেচনায় রেখে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন পর্যন্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী অথবা তার মনোনীত প্রতিনিধিরা যেসব প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি, গভর্নিংবডি বা অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন, সেসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিভাগীয় শহরে বিভাগীয় কমিশনার, জেলা শহরে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসাররা (ইউএনও) সভাপতির দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ভোটকেন্দ্রে ভোট নেবেন শিক্ষকরা। দলীয় মনোনয়ন পাওয়া ব্যক্তিরা যাতে শিক্ষকদের ওপর প্রভাব খাটাতে না পারেন, সে কারণে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের এ নির্দেশনা দিলো শিক্ষা মন্ত্রণালয়। 

/এসএমএ/এনআ ই/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের