ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১০ জেলায় নির্বাচনি প্রচারণায় অংশ নেবেন শেখ হাসিনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০১৮, ২০:৪৬আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ২০:২৩

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা (ফাইল ছবি)

ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১০ জেলায় নির্বাচনি প্রচারণায় অংশ নিবেন আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (১৬ ডিসেম্বর) আওয়ামী লীগের দফতর সম্পাদক ড আব্দুস সোবহান গোলাপ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,   বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ব্যক্তিগত বাসভবন ‘সুধাসদন’ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১০টি জেলায় আওয়ামী লীগ আয়োজিত বিভিন্ন নির্বাচনি জনসভা ও প্রচার কার্যক্রমে অংশগ্রহণ করবেন। কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৮ ডিসেম্বর বিকাল ৩টা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিশোরগঞ্জ, নড়াইল ও বান্দরবান; ১৯ ডিসেম্বর বিকাল ৩টা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, চট্টগ্রাম মহানগর ও পিরোজপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনি জনসভা এবং ২০ ডিসেম্বর  সকাল ১১টা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাইবান্ধা, জয়পুরহাট, রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনি প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। 

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আওয়ামী লীগ সভাপতি ঢাকাসহ রংপুর এবং সিলেটের জনসভায় উপস্থিত থাকবেন। কর্মসূচির মধ্যে রয়েছে ২২ ডিসেম্বর সিলেট গমন এবং হযরত শাহজালাল (র.) এবং হযরত শাহপরাণ ও হযরত গাজী বোরহান উদ্দিন (র.) এর মাজার জিয়ারত। এরপর দুপুর ২টা ৩০ মিনিটে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনি জনসভায় অংশগ্রহণ করবেন তিনি। ২৩ ডিসেম্বর সকালে রংপুর যাবেন এবং সকাল ১০টায় তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের নির্বাচনি প্রচার কার্যক্রমে অংশগ্রহণ করবেন তিনি। এরপর  দুপুর ২টায় পীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের নির্বাচনি জনসভায় অংশগ্রহণ করবেন।  ২৪ ডিসেম্বর সকাল ১১টায় রাজধানীর কামরাঙ্গীরচর মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনি প্রচার কার্যক্রমে অংশগ্রহণ করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

/এসও/এএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম