সারাদেশে বিজিবি মোতায়েন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০১৮, ১৩:২৯আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ১৫:৪২

বিজিবি মোতায়েন (ফাইল ছবি) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার্থে রাজধানীসহ সারাদেশে এক হাজার ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তারাও মাঠপর্যায়ে কাজ করবে।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দুপুরে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘বিজিবি আইনশৃঙ্খলা রক্ষার্থে আজ থেকে মাঠে নামছে। সারাদেশে আজকের মধ্যেই তাদের মোতায়েন সম্পন্ন হবে। নির্বাচন কমিশনের চাহিদামতো যতদিন প্রয়োজন হবে তারা মাঠে থাকবেন।’

এদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২৪ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত সারাদেশে সেনাবাহিনী মোতায়েন থাকবে। তারা থাকবেন সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে সহযোগিতা করার জন্য। রিটার্নিং অফিসারদের সঙ্গে সমন্বয় করে কাজ করবে সেনাবাহিনী।

/জেইউ/আরজে/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম