সোনারগাঁও হোটেলের মিডিয়া সেন্টার থেকে নির্বাচনি ফল প্রচার করবে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০১৮, ১৯:৩৪আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ২০:৫০

তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম (ফাইল ফটো) রাজধানীর সোনারগাঁও হোটেলে স্থাপিত মিডিয়া সেন্টার থেকে জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রচার করবে সরকার। এ লক্ষ্যে সেখানে একটি মিডিয়া সেন্টার খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তথ্য অধিদফতরের ব্যবস্থাপনায় আগামী ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর এই মিডিয়া সেন্টার ২৪ ঘণ্টা কাজ করবে।

রবিবার (২৩ ডিসেম্বর) সচিবালয়ে নির্বাচনকালীন তথ্য মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন, নির্বাচন কমিশন থেকে পাওয়া ফল, যা বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে, তা সোনারগাঁও হোটেলে স্থাপিত মিডিয়া সেল থেকে ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মাধ্যমে দেখানো হবে। এই মিডিয়া সেন্টারে প্রতি শিফটে ৭ জন করে কর্মকর্তা থাকবেন। প্রতিদিন শিফট হবে তিনটি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তারানা হালিম বলেন, নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্যই কেবল মিডিয়া সেন্টার থেকে প্রচারিত হবে। নির্বাচন কমিশন থেকে না পেলে আমরা কোনও তথ্য দেবো না। ২৯ ডিসেম্বর সকাল থেকেই মিডিয়া সেন্টারের কার্যক্রম শুরু হবে। তথ্য মন্ত্রণালয় থেকে বিভিন্ন দূতাবাসগুলোতে চিঠি পাঠানোর মাধ্যমে মিডিয়া সেন্টারের বিষয়ে অবহিত করা হবে, যাতে তথ্যের জন্য তারাও মিডিয়া সেন্টারে যোগাযোগ করতে পারেন। বিমানবন্দরে একটি বুথে তথ্য অধিদফতরের কর্মকর্তারা থাকবেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘নির্বাচনকেন্দ্রিক যে পর্যবেক্ষকরা আসবেন তারা তাদের প্রাথমিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন। বিটিভি এবং বাংলাদেশ বেতারে নির্বাচনের ফলাফল সরাসরি ৩০ মিনিট পরপর বা প্রয়োজন অনুসারে বিশেষ বুলেটিন আকারে সম্প্রচার করা হবে।

একই সঙ্গে ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর ২৪ ঘণ্টা তিনটি শিফটে ৯ জন করে কর্মী গুজব শনাক্তকরণ ও অবহিতকরণ সেলে দায়িত্ব পালন করবেন।

/এসআই/ওআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম