আনফ্রেলের বিবৃতি পক্ষপাতদুষ্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৮, ১৭:১৯আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ১৭:৪০

পররাষ্ট্র মন্ত্রণালয় জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন (আনফ্রেল)-এর ২৯ ডিসেম্বরের বিবৃতিকে পক্ষপাতদুষ্ট বলে অভিহিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রবিবার (৩০ ডিসেম্বর) নির্বাচনের দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়—একাদশ জাতীয় সংসদ নির্বাচন স্বাধীন, সুষ্ঠু, উৎসবমুখর এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই প্রেক্ষাপটে আনফ্রেল ও এর সঙ্গে জড়িত সংস্থাগুলোর নির্বাচনি পরিবেশকে ‘সীমাবদ্ধ’ হিসেবে অভিহিত করাটা ভুল তথ্য এবং আগে থেকে ধারণাপ্রসূত। বাংলাদেশের নির্বাচন কমিশন স্বাধীন এবং গত পাঁচ বছরে (২০১২-১৭) তারা ৬ হাজার ৯৩৭টি নির্বাচন আয়োজন করেছে।

প্রসঙ্গত, এবারের নির্বাচন পর্যবেক্ষণের জন্য ১৭৪ জন বিদেশি পর্যবেক্ষক ও নির্বাচন কাভার করতে ৬৫ জন বিদেশি সাংবাদিক নিবন্ধন করেন। এছাড়া, ২৫ হাজার ৯০০ স্থানীয় পর্যবেক্ষক এবং সাত-আট হাজার সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণ করে।

আনফ্রেলের মন্তব্যে উল্লেখ করা হয়, তাদের ৩২ জন পর্যবেক্ষকের মধ্যে ১৩ জনকে ভিসা দেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়— তারা যখন এই ঘোষণা দেয়, তখন বাকিদের ভিসা প্রক্রিয়া চলছিল।

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গত বছর পেয়েছিলেন সেরা ডুবুরির পদক, এবার সেই নদীতে ডুবেই মৃত্যু
গত বছর পেয়েছিলেন সেরা ডুবুরির পদক, এবার সেই নদীতে ডুবেই মৃত্যু
নিরাপদ বঙ্গোপসাগর গড়তে বিমসটেকের সঙ্গে কাজ করতে প্রস্তুত বাংলাদেশ
নিরাপদ বঙ্গোপসাগর গড়তে বিমসটেকের সঙ্গে কাজ করতে প্রস্তুত বাংলাদেশ
জুলাই শহীদদের পরিবারপ্রতি ১ কোটি টাকা অনুদানের দাবি এনসিপির
জুলাই শহীদদের পরিবারপ্রতি ১ কোটি টাকা অনুদানের দাবি এনসিপির
শহীদ আবু সাঈদের স্মরণসভায় লোক কম দেখে মন্ত্রী বললেন, ‘আমি হতাশ’
শহীদ আবু সাঈদের স্মরণসভায় লোক কম দেখে মন্ত্রী বললেন, ‘আমি হতাশ’
সর্বাধিক পঠিত
অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক
অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক
শিক্ষা খাত নিয়ে নতুন ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
শিক্ষা খাত নিয়ে নতুন ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
দলে দলে কেন ইসরো ছাড়ছেন ভারতীয়রা
দলে দলে কেন ইসরো ছাড়ছেন ভারতীয়রা
জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার কে এই মোজাফফর
জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার কে এই মোজাফফর
‘ফকল্যান্ড ব্যানার’ বিতর্ক: মেসিদের শাস্তি কী হতে পারে, কী বলছে ফিফার নিয়ম 
‘ফকল্যান্ড ব্যানার’ বিতর্ক: মেসিদের শাস্তি কী হতে পারে, কী বলছে ফিফার নিয়ম