বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা রিমান্ডে

মানিকগঞ্জ প্রতিনিধি
২২ মে ২০২৫, ২১:৫৭আপডেট : ২২ মে ২০২৫, ২১:৫৭

চাঁদাবাজি ও সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ শাখার দুই সাবেক নেতাকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২২ মে) বিকাল সাড়ে ৪টার দিকে মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালতে তাদের হাজির করা হয়। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে যাওয়া দুই জন হলেন- শিবালয় উপজেলার নবগ্রাম গ্রামের আশরাফুল ইসলাম ওরফে রাজু (২১) ও মানিকগঞ্জ পৌর এলাকার উত্তর সেওতা গ্রামের মেহেরাব হোসাইন (১৯)। তারা দুই জন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ম সদস্যসচিব ছিলেন। তারা কমিটি থেকে পদত্যাগ করেছেন বলে সংগঠন সূত্রে জানা গেছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে আনিসুর রহমান সাব্বির নামের একজন ব্যক্তি মানিকগঞ্জ সদর থানায় চাঁদাবাজি ও সাইবার নিরাপত্তা আইনে একটি অভিযোগ করেন। সেই মামলায় রাজু ও মেহেরাবকে বুধবার সকালে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার বিকালে তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, মামলার গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনের জন্য তাদের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড চাওয়া হলে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

/এফআর/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী