প্রধানমন্ত্রীকে রংপুর বিভাগ সমিতির অভিনন্দন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০১৯, ১৮:৪৬আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ১৮:৫০

ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালো রংপুর বিভাগ সমিতি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে ঢাকাস্থ রংপুর বিভাগ সমিতি। বুধবার (২ জানুয়ারি) সকালে সমিতির নেতারা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গিয়ে তাকে ফুলেল অভিনন্দন জানান।

রংপুর বিভাগ সমিতির সভাপতি সাবেক সিনিয়র সচিব মাহফুজুর রহমান এবং সাধারণ সম্পাদক ও সরকারের অতিরিক্ত সচিব নূরুল ইসলামের নেতৃত্বে এ সময় সমিতির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- এর অন্যতম পৃষ্ঠপোষক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সেলিমা খাতুন, কার্যকরী সভাপতি আব্দুল্লাহ আল নাসের, সহসভাপতি ও পুলিশের ডিআইজি আবু কালাম সিদ্দিক, সহসভাপতি ও সরকারের যুগ্ম সচিব জাহাঙ্গীর আলম, সহসভাপতি ও সরকারের আরেক যুগ্ম সচিব হুমায়ুন কবীর, সমিতির ত্রাণবিষয়ক সম্পাদক পুলিশ সুপার আসাদুজ্জামান ও নির্বাহী সদস্য সিরাজুল ইসলাম প্রমুখ।

রংপুর বিভাগ সমিতির পক্ষ থেকে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য কামনা করা হয়।

জানতে চাইলে সমিতির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন,  ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১০ বছরে দেশে প্রভূত উন্নয়ন হয়েছে। বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। তিনি জাতির সামনে ইশতেহারের মাধ্যমে যে ভিশন তুলে ধরেছেন, রংপুর বিভাগ সমিতি তার ভিশন বাস্তবায়নে সর্বোতভাবে তার পাশে থাকবে, সহযোগিতা করে যাবে।’

/এমএইচবি/এনআই/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম