আ.লীগের নিরঙ্কুশ বিজয়ে শেখ হাসিনাকে পুতিন ও রুহানির অভিনন্দন

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৩ জানুয়ারি ২০১৯, ১০:১০আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ১০:১৮

ভ্লাদিমির পুতিন, শেখ হাসিনা, হাসান রুহানি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে দলের সভাপতি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শেখ হাসিনার সরকারের সঙ্গে কাজ করতে তার আগ্রহ পুনর্ব্যক্ত করেছেন। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের বরাত দিয়ে বাসস এই তথ্য জানায়। ইহসানুল করিম জানান, পুতিন এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রীর সঙ্গে ইতিবাচক আলোচনা অব্যাহত রাখা এবং দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক ইস্যুতে এক সঙ্গে কাজ করার আগ্রহ পুনর্ব্যক্ত করেছেন। রাশিয়ান প্রেসিডেন্ট দুটি দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টার প্রশংসা করেন ও সরকার প্রধান হিসেবে তার প্রতিটি গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে সফলতা কামনা করেন।

এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক বার্তায় তিনি বলেন, ‘আপনার নেতৃত্বে সফল সংসদীয় নির্বাচন অনুষ্ঠান এবং আওয়ামী লীগের বিজয়ে আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। বাংলাদেশের বিভিন্ন শ্রেণির অংশগ্রহণে অর্জিত এই সাফল্য আপনার নেতৃত্বের প্রতি আস্থার বহিঃপ্রকাশ।’

ইরানের প্রেসিডেন্ট রুহানি ধর্মীয় ও সাংস্কৃতিক সম্পর্ক এবং সঠিক সক্ষমতার বিচারে দু’দেশকে মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী দেশ হবে আশাপ্রকাশ করে বলেন, ‘দুই দেশের পারস্পরিক স্বার্থে আমাদের সম্পর্ক ভবিষ্যতে প্রতিটি ক্ষেত্রে আরও সম্প্রসারিত হবে।’রুহানি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও সাফল্য এবং বাংলাদেশের জনগণের সুখ ও সমৃদ্ধি কামনা করেন। সূত্র: বাসস।

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম