‘এইটুকু পথ তো হেঁটেই যাওয়া যায়’

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ জানুয়ারি ২০১৯, ০৯:০৪আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ০৯:৩৯

টুঙ্গিপাড়ায় নিজের পৈত্রিক নিবাস থেকে উপজেলা কমপ্লেক্স চত্বরে রাখা হেলিকপ্টার পর্যন্ত রাস্তা হেঁটে যান প্রধানমন্ত্রী চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর বুধবার নিজের পৈত্রিক নিবাস টুঙ্গিপাড়ায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন দায়িত্ব পালনের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর জন্য ছিল তার এই সফর। শ্রদ্ধা নিবেদন শেষে নিজের পৈত্রিক নিবাস থেকে উপজেলা কমপ্লেক্স চত্বরে রাখা হেলিকপ্টার পর্যন্ত প্রায় আধা কিলোমিটারেরও বেশি রাস্তা পায়ে হেঁটেই পাড়ি দেন প্রধানমন্ত্রী। তার ছোট বোন শেখ রেহানাও এ সময় তার সঙ্গে ছিলেন। টুঙ্গিপাড়ায় নিজের পৈত্রিক নিবাস থেকে উপজেলা কমপ্লেক্স চত্বরে রাখা হেলিকপ্টার পর্যন্ত রাস্তা হেঁটে যান প্রধানমন্ত্রী

ঢাকায় ফেরার জন্য বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স থেকে বের হয়েই সঙ্গে থাকা সরকারি কর্মকর্তা এবং নিরাপত্তায় নিয়েজিতদের উদ্দেশ প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘এখানে গাড়ির কোনও প্রয়োজন নেই। এইটুকু পথতো হেঁটেই যাওয়া যায়।’ শেখ রেহানাকে নিয়ে ততক্ষণে হাঁটা ধরেছেন তিনি। বিস্ময়ের ঘোর কাটিয়ে সবাই তাদের পিছু নেন। টুঙ্গিপাড়ায় নিজের পৈত্রিক নিবাস থেকে উপজেলা কমপ্লেক্স চত্বরে রাখা হেলিকপ্টার পর্যন্ত রাস্তা হেঁটে যান প্রধানমন্ত্রী

জাতির জনকের সমাধিসৌধে শ্রদ্ধা জানাতে নবগঠিত মন্ত্রিসভার সদস্য এবং সিনিয়র আওয়ামী লীগ নেতাদের নিয়ে টুঙ্গিপাড়া গিয়েছিলেন শেখ হাসিনা। জাতির জনকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ছাড়াও, ফাতেহা পাঠ করে বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন এবং ছোট বোন শেখ রেহানাকে নিয়ে বঙ্গবন্ধুর সমাধির পাশে বসে কোরআন তেলাওয়াত করেন। বাসে করে টুঙ্গিপাড়া সফর করেন মন্ত্রিসভার সদস্যরা

নবগঠিত মন্ত্রিসভার সদস্যরা, যারা এদিন জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে আসেন তারাও এসেছিলেন পাবলিক ট্রান্সপোর্ট, বাসে চড়ে।

এর আগে টুঙ্গিপাড়ায় এসে নাতি-পুতিদের নিয়ে রিকশা ভ্যানেও চড়েছিলেন প্রধানমন্ত্রী। সূত্র: বাসস।

ছবি: ফোকাস বাংলা। 

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম