সাত দিনের মধ্যে দেশের সব সড়ক-মহাসড়ক অবৈধ দখলমুক্ত করা হবে: সেতুমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০১৯, ০৯:৪২আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ০৯:৫০

ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে দেশের সব সড়ক-মহাসড়ক অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। সাত দিনের নোটিশ দিয়ে দেশের জাতীয় মহাসড়কগুলোকে অবৈধ দখলমুক্ত করা হবে। আমি আজই এ ব্যাপারে নির্দেশ দিয়েছি।’ শুকবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোর এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভার পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা। এ সময় তিনি ওই ফ্লাইওভারের কাজের অগ্রগতি সম্পর্কেও খোঁজখবর নেন।

নতুন মেয়াদে একই মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সড়ক-মহাসড়কে শৃঙ্খলা ফেরানোর বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন বলেও মন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন, ‘হাইওয়ে পুলিশকে বলা হয়েছে, কোনও অবস্থায় অবৈধ পার্কিংয়ের অনুমতি দেওয়া যাবে না। জনগণকে স্বস্তি দিতে সড়কে নিরাপত্তার জন্য এটা জরুরি হয়ে পড়েছে। এই বার্তাটিই আমি জনগণকে দিতে চাই।’

‘মানুষের জীবন আগে জীবিকা পরে’ এ কথা উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, ‘বর্তমানে দুর্ঘটনার হার কমে গেলেও মৃত্যুর হার বেড়ে গেছে। এ থেকে দেশবাসীকে পরিত্রাণ পেতে হবে।’

সড়ক ও জনপথ বিভাগের ঢাকা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সবুজ উদ্দিন, গাজীপুরের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুদ্দিনসহ আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের