২০২০-২০২১ ‘মুজিব বর্ষ’ পালন করা হবে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০১৯, ১৮:১৭আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ১৮:১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো) ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত ‘মুজিব বর্ষ’ পালন করবে সরকার। এই পুরো বছর দেশব্যাপী উৎসব করা হবে। পাশাপাশি ২০২১ সালে জাঁকজমকভাবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করা হবে। এতে রজতজয়ন্তীর মতো বিশ্ব নেতাদেরও আমন্ত্রণ করা হবে।
আওয়ামী লীগের যৌথসভায় শনিবার (১২ জানুয়ারি) এ ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তার সভাপতিত্বে এ যৌথসভা অনুষ্ঠিত হয়।
শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী আনন্দ-উৎসবের সঙ্গে পালন করবে জাতি। ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্ম মাস মার্চ থেকে শুরু হবে এ উৎসব যা ২০২১ সালের মার্চ পর্যন্ত চলবে। কী কী কর্মসূচি দিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করা হবে তা নিয়ে দলের বৈঠকে আলোচনা করা হবে বলে তিনি জানান।
প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার রজতজয়ন্তীতেও আওয়ামী লীগ সরকারে ছিল। তখন বিশ্বের মানবতাবাদী তিন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এবারও সুবর্ণজয়ন্তীতে বিশ্বের মানবতাবাদী নেতাদের আমন্ত্রণ জানানো হবে। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়। সে হিসেবে ২০২১ সালে সুবর্ণজয়ন্তী পালন করবে জাতি।
প্রসঙ্গত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।

/এমএইচবি/ওআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম