পোশাক শ্রমিকদের জন্য পাঁচটি গ্রেডে মজুরি সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০১৯, ১৭:০৪আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ১৮:০১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি) বেতন কাঠামোতে বৈষম্যের অভিযোগ এনে পোশাক শ্রমিকদের এক সপ্তাহ ধরে চলা আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিষয়টি সমাধানে সাতটির মধ্যে পাঁচটি গ্রেডেই মজুরি সমন্বয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাতে এ সমস্যা সমাধানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সচিবকে গণভবনে ডেকে নেন প্রধানমন্ত্রী। সেখানে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ নেতাদেরও ডাকা হয়। এরপর তাদের সঙ্গে কথা বলে বিরাজমান সমস্যা নিরসনে প্রধানমন্ত্রী শ্রমিকদের স্বার্থে ৩, ৪ ও ৫ নম্বর গ্রেডের পাশাপাশি ১ ও ২ নম্বর গ্রেডের মজুরি সমন্বয়ের নির্দেশ দেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, পোশাক শ্রমিকদের জন্য সরকার ঘোষিত বেতন কাঠামোর পাঁচটি গ্রেডে মজুরি সমন্বয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সমন্বয়ের পর এসব গ্রেডে মজুরি আশানুরূপ বৃদ্ধি পাবে বলে সরকার মনে করে।

এ বিষয়ে আজ রবিবার (১৩ জানুয়ারি) বিকালে সচিবালয়ে পোশাক মালিক ও শ্রমিকদের সংগঠনের নেতাদের সঙ্গে সরকারের একটি ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। সরকার পক্ষে বৈঠকে নেতৃত্ব দেবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব। এ বৈঠকে গৃহীত সিদ্ধান্ত গণমাধ্যমকে অবহিত করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান।

/এসআই/এসটি/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম