নির্বাচনে সংক্ষুব্ধ ব্যক্তি আদালতে যেতে পারেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০১৯, ১৯:২১আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ২০:০০

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ (ফাইল ফটো) একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংক্ষুব্ধ ব্যক্তি আদালতে যেতে পারেন বলেন জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। জাতীয় ঐক্যফ্রন্টের স্মারকলিপির বিষয়ে জানতে চাইলে এ কথা বলেন তিনি।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে গত ৩ জানুয়ারি জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছিল। ঐক্যফ্রন্টের অভিযোগ সত্য নয় বলে ৬ জানুয়ারি আওয়ামী লীগ নির্বাচন কমিশনে আরেকটি চিঠি দেয়।

এ বিষয়ে ইসি সচিব বলেন, ‘নির্বাচন কমিশন ঐক্যফ্রন্টের অভিযোগ পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে সিদ্ধান্ত দিয়েছে যে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের কোনও সুযোগ নেই। কেউ সংক্ষুব্ধ হলে নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করতে পারেন।’

ঐক্যফ্রন্টের কেন্দ্রভিত্তিক ফলাফল চাহিদার বিষয়ে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন আসনভিত্তিক ফলাফল সংরক্ষণ করে। কেউ ইচ্ছা করলে রিটার্নিং অফিসারের কাছ থেকে কেন্দ্রভিত্তিক ফলাফল সংগ্রহ করতে পারবেন।’

তিনি বলেন, এই মুহূর্তে নির্বাচনি ট্রাইব্যুনাল নেই। সেক্ষেত্রে সংক্ষুব্ধদের করণীয় কী জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘এ বিষয়ে হাইকোর্টে বেঞ্চ নির্ধারণ করে দেওয়া হয়েছে। তারা (সংক্ষুব্ধ ব্যক্তি) সেখানে যেতে পারবেন।

/ইএইচএস/ওআর/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম