‘প্রতিবন্ধী কোটা বাতিল করা হয়নি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০১৯, ১৫:২৭আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ১৮:১৫

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, ‘সরকারি চাকরিতে প্রতিবন্ধীদের কোটা আগে যেভাবে ছিল সেভাবেই আছে। এই কোটা বাতিল করা হয়নি।’

সোমবার (২১ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে একাদশ সংসদের প্রথম মন্ত্রিপরিষদের বৈঠক হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। সভায় মন্ত্রিসভার সব সদস্যই উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব এ কথা জানান।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতির ভাষণ, গণপ্রতিনিধিত্ব (সংশোধন) আইনের খসড়া, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন খসড়া, জাতীয় সমাজকল্যাণ পরিষদ আইনের খসড়া, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র আইনের নীতিগত অনুমোদন এবং প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩ এবং প্রতিবন্ধী ব্যক্তির সুরক্ষা বিধিমালা-২০১৫-এর আলোকে প্রতিবন্ধী বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

/এসআই/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
বৃুড়িগঙ্গায় নি‌খোঁজ কি‌শো‌রের সন্ধান মে‌লে‌নি
বৃুড়িগঙ্গায় নি‌খোঁজ কি‌শো‌রের সন্ধান মে‌লে‌নি
মির্জা ফখরুলকে নেপালের প্রেসিডেন্টের অভিনন্দন
মির্জা ফখরুলকে নেপালের প্রেসিডেন্টের অভিনন্দন
চিকিৎসাধীন সেই শিক্ষকের মৃত্যু, অভিযুক্তদের বাড়িঘরে আগুন
চিকিৎসাধীন সেই শিক্ষকের মৃত্যু, অভিযুক্তদের বাড়িঘরে আগুন
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী