সচিব হলেন পিআইও কামরুন নাহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০১৯, ২০:৩৬আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ২০:৪৯

কামরুন নাহার

প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) কামরুন নাহারকে সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। রাষ্ট্রপতির কোটায় তাকে সচিব হিসেবে পদোন্নতি দিয়ে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (২২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে। কামরুন নাজার বিসিএস (তথ্য–সাধারণ) ক্যাডারের কর্মকর্তা।

জারি করা আদেশে বলা হয়েছে, প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহারকে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় যোগদানের তারিখ থেকে প্রেষণে সচিব পদে নিয়োগ দিয়ে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে পদায়ন করা হলো।

অবসরোত্তর ছুটি (পিআরএল) শুরুর আগে তিনি তার ক্যাডারের নিজ পদে ফিরবেন বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

উল্লৈখ্য, কামরুন নাহার ২০২০ সালের ২৯ নভেম্বর অবসরে যাবেন। তিনি বিসিএস তথ্য ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি তথ্য অধিদফতরের প্রধান ছাড়াও গণযোগাযোগ অধিদফতর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক এবং বাংলাদেশ ফিল্ম সেন্সরবোর্ডের ভাইস চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেছেন।

/এসআই/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার আকাশ মেঘলা, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস
ঢাকার আকাশ মেঘলা, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস
শরীফুলের ক্যারিয়ারসেরা ৭ উইকেট: অজিদের ২১০ রানে থামিয়ে দিলো বাংলাদেশ
শরীফুলের ক্যারিয়ারসেরা ৭ উইকেট: অজিদের ২১০ রানে থামিয়ে দিলো বাংলাদেশ
শরীফুলের ৭ম শিকার হয়ে ৬৭ রানে আউট হলেন গ্রিন
শরীফুলের ৭ম শিকার হয়ে ৬৭ রানে আউট হলেন গ্রিন
কলকাতায় অগ্নিকাণ্ড: সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চার জনের মরদেহ কুষ্টিয়ায় 
কলকাতায় অগ্নিকাণ্ড: সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চার জনের মরদেহ কুষ্টিয়ায় 
সর্বাধিক পঠিত
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’