‘রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা উচিত’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০১৯, ২১:৫০আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ২২:১১

রোহিঙ্গা (ছবি: ফোকাস বাংলা) নিকট ভবিষ্যতে রোহিঙ্গাদের ফেরত যাওয়ার সম্ভাবনা না থাকার কারণে বাংলাদেশের দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা উচিত বলে মন্তব্য করেছেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার ইয়াংহি লি। তিনি বলেন, ‘মিয়ানমার রাখাইনে এখনও সহায়ক পরিবেশ তৈরি করেনি এবং এর ফলে সেখানে রোহিঙ্গাদের ফেরত যাওয়ার অবস্থা নেই। শুধু তাই না সেখানে অবশিষ্ট যে রোহিঙ্গারা আছে, তাদেরকেও বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছে মিয়ানমার সরকার।’

এক সপ্তাহব্যাপী বাংলাদেশ সফরের পর শুক্রবার (২৫ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সরকারের প্রশংসা করে ইয়াংহি লি বলেন, ‘আমি ভাসানচর পরিদর্শন করেছি। সেখানে অনেক অর্থ ব্যয় করে অবকাঠামো নির্মাণ করা হয়েছে। তবে আমি মনে করি সেখানে দ্রুততার সঙ্গে রোহিঙ্গা পাঠালে সমস্যা আরও বাড়তে পারে।’

জাতিসংঘের নিন্দা করে ইয়াংহি লি বলেন, ‘তাদের চোখের সামনে এই ধরনের নির্মম ঘটনা ঘটছে এবং তারা কিছু করছে না।’ আমরা যদি নিরাপত্তা পরিষদের জন্য অপেক্ষা করি, তবে হয়তো কোনও ফল পাবো না বলে উল্লেখ করেন তিনি।

সৌদি আরব ও ভারত থেকে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে ইয়াংহি লি বলেন, ‘এটি উদ্বেগজনক।’

রোহিঙ্গাদের ওপর যারা অত্যাচার করেছে, তাদের দায়বদ্ধতার বিষয়ে ইয়াংহি লি বলেন, ‘এর জন্য একটি এডহক ভিত্তিতে কোর্ট করা যেতে পারে।’

মিয়ানমারে বর্তমান পরিস্থিতি দেখে সেখানে গণতন্ত্র আছে এমন বলার কোনও কারণ নেই উল্লেখ করে ইয়াংহি লি বলেন, ‘বর্তমানের বেসামরিক সরকার আগের সামরিক সরকারের কার্যকলাপ ধারাবাহিকভাবে অনুসরণ করছে।’

রোহিঙ্গা সমস্যার শুরু হয়েছে মিয়ানমারে এবং এর সমাধানও মিয়ানমারে উল্লেখ করে ইয়াংহি লি বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিৎ মিয়ানমারের ওপর আরও চাপ প্রয়োগ করা। নয়তো এই অঞ্চলে সমস্যা তৈরি হতে পারে।’ 

 

/এসএসজেড/এনআই/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান