প্রধানমন্ত্রীকে সুইস প্রেসিডেন্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলা ট্রিবিউন ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৩৮আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৫১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সুইস প্রেসিডেন্ট ইলি মাউরের এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।
শেখ হাসিনার কাছে পাঠানো বার্তায় সুইস প্রেসিডেন্ট বলেন, ‘চতুর্থবারের মতো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় সুইস সরকারের পক্ষ থেকে আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি।’
তিনি বলেন, ‘আমি আপনার দেশের ও জনগণের সমৃদ্ধ ও শান্তিপূর্ণ ভবিষ্যত এবং আপনার দায়িত্ব পালনে সফলতা কামনা করি। বাংলাদেশের সংবিধানের আলোকে নতুন সরকার গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখবেন এবং সবার স্বার্থে সব পক্ষ আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হবেন।
বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে আগামী দিনগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে তার বার্তায় বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আপনাকে অভিনন্দন জানাচ্ছি। যুক্তরাজ্য ও বাংলাদেশের সম্পর্ক গুরুত্বপূর্ণ। ৫ লাখ ব্রিটিশ-বাংলাদেশি যুক্তরাজ্যে বসবাস করে।’
তিনি বলেন, ‘মানবাধিকার, গণতন্ত্রসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে আপনার সঙ্গে কাজ করে যেতে চাই এবং রোহিঙ্গা সংকটের মোকাবিলায় মানবিক ও কূটনৈতিক ক্ষেত্রে যুক্তরাজ্য অগ্রণী ভূমিকা অব্যাহত রাখবে। এখন মিয়ানমারকে প্রয়োজনীয় যথাযথ পরিস্থিতি সৃষ্টিতে বাধ্য করতে সব পর্যায়ে আমাদের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।’ খবর বাসস।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম