বাংলাদেশের ১৮০০ সরকারি কর্মকর্তাকে প্রশিক্ষণ দেবে ভারত

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪৭আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪৮

বাংলাদেশের ১৮০০ সরকারি কর্মকর্তাকে প্রশিক্ষণ দেবে ভারত

আগামী ছয় বছরে ডিপার্টমেন্ট অব অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম অ্যান্ড পাবলিক গ্রিভেন্সেস (ডিএআর অ্যান্ড পিজি)-এর অধীনে ন্যাশনাল সেন্টার ফর গুড গভর্নেন্সে (এনসিজিজি) বাংলাদেশের ১৮০০ সরকারি  কর্মকর্তাকে প্রশিক্ষণ দেবে ভারত।

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ-ভারত জয়েন্ট কনসালটেটিভ কমিশনের (জেসিসি) পঞ্চম বৈঠকে এ বিষয়ে দু’দেশের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে।

বাংলদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বৈঠকে নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন।

ভারতীয় কর্মকর্তাদের সূত্র জানায়, চুক্তির আওতায় ই-গভর্নেন্স, সার্ভিস ডেলিভারি, পাবলিক পলিসি অ্যান্ড ইমপ্লিমেনটেশন, তথ্য প্রযুক্তি, বিকেন্দ্রীকরণ, নগর উন্নয়ন ও পরিকল্পনা এবং এসডিজি বাস্তবায়নে চ্যালেঞ্জ ও প্রশাসনিক নীতি কৌশল নিয়ে বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হবে।

এনসিজিজি-তে বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণে এটি দ্বিতীয় এমওইউ। প্রথম এমওইউ স্বাক্ষর হয় পাঁচ বছর আগে, এর আওতায় ১৫০০ সরকারি কর্মকর্তার প্রশিক্ষণ এরইমধ্যেই শেষ হয়েছে।

অ্যাডিশনাল ডেপুটি কমিশনার/ অ্যাডিশনাল জেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপ-পরিচালক স্থানীয় সরকার, সিনিয়র সহকারী সচিব, সিনিয়র সহকারী কমিশনার, সহকারী কমিশনার (ভূমি) এবং মন্ত্রণালয়ের সম-মর্যাদার প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা এই প্রশিক্ষণের জন্য নির্বাচিত হবেন। বাসস

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ