কবি আল মাহমুদকে দেখতে হাসপাতালে বিএনপি নেতারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:৪৫আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:৫২

কবি আল মাহমুদকে দেখতে হাসপাতালে বিএনপি নেতারা বাংলা সাহিত্যের অন্যতম শীর্ষ কবি আল মাহমুদকে হাসপাতোলে দেখে এসেছেন বিএনপি নেতারা। রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে কয়েকদিন ধরে চিকিৎসাধীন আছেন দেশের প্রধান এই কবি।
রবিবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানসহ জাসাসের কয়েকজন নেতা আল মাহমুদকে দেখতে হাসপাতালে যান। সেখানে তারা কিছু সময় থাকেন। এ সময় কবির স্বাস্থ্যের খোঁজ-খবর নেন বিএনপি নেতারা।
হাসপাতালে ড. আবদুল মঈনের সঙ্গে ছিলেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান। তিনি বাংলা ট্রিবিউনকে জানান, অসুস্থ কবি আল মাহমুদকে দেখতে বিএনপির নেতারা গিয়েছিলেন। সেখানে কবির ছেলে ও দুই মেয়ের জামাতার সঙ্গে কথা হয়েছে। কবির স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন আবদুল মঈন খান।

শায়রুল কবির খান জানান, কবি আল মাহমুদ বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের দ্বিতীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আল মাহমুদ গণকণ্ঠ পত্রিকার সম্পাদক ছিলেন। চাকরি করেছেন শিল্পকলা একাডেমিতেও।
জাসাস সহ-সভাপতি শায়রুল কবির খান জানান, হাসপাতালে জাসাস নেতা চিত্রনায়ক হেলাল খান, একুশে পদকপ্রাপ্ত গীতিকার মনিরুজ্জামান মনির, জাকির হোসেন রোকন উপস্থিত ছিলেন।
সাংবাদিক বাছির জামাল বাংলা ট্রিবিউনকে জানান, কবি আল মাহমুদকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। পরিবারের সদস্যরা তার সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন।

আরও পড়ুন...
কবি আল মাহমুদ হাসপাতালে

/এসটিএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম