দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা দিলেন সমাজকল্যাণমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:২০আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:৩৯

দৃষ্টি প্রতিবন্ধীদের প্রতিষ্ঠানকে চেক হস্তান্তর করছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতিষ্ঠান ডেস্টকো'কে ৫০ হাজার টাকার অর্থ সহায়তা দিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি। সোমবার বিকেলে (১১ ফেব্রুয়ারি) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে চেক হস্তান্তর করেন মন্ত্রী।
ডিজ্যাবলড এডুকেশন স্পোর্টস ট্রাভেল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন (ডেস্টকো) এর পক্ষে চেক গ্রহণ করেন ডেস্টকো এর সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. আলী হোসেন, ট্রেজারার মো. শহীদুল হক ও ট্রাভেল সম্পাদক মো. রইছ উদ্দিন।
এ সময় সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেন, ‘দৃষ্টি প্রতিবন্ধী হয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করা কঠিন ব্যাপার। যারা দৃষ্টি প্রতিবন্ধী হয়েও জীবনের লড়াই চালিয়ে যাচ্ছে আমরা সরকারের পক্ষ থেকে তাদের অভিনন্দন জানাই। একটু সরকারি সহায়তা তাদের গন্তব্যে পৌঁছানোর পথকে আরও সহজ করবে বলে আমার বিশ্বাস।’

/সিএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান