৮৬ উপজেলায় চেয়ারম্যান পদে ২৮৬ জনের মনোনয়ন জমা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০৫আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০৭

উপজেলা পরিষদ নির্বাচন

প্রথম ধাপের ৮৬ উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ২৮৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৪৮৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩১৫জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সব মিলিয়ে তিনটি পদে ১ হাজার ৮৮টি মনোনয়নপত্র জমা পড়েছে। এদিকে ৮৬ টি উপজেলার মধ্যে ৪টিতে চেয়ারম্যান পদে একজন করে মনোনয়নপত্র দাখিল করেছেন। ফলে এই উপজেলাগুলোতে এই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে। সোমবার (১১ ফেব্রুয়ারি) ছিল মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন।

চেয়ারম্যান পদে জামালপুরের সরিষাবাড়ি, মেলান্দহ, মাদারগঞ্জ ও জয়পুরহাট সদর উপজেলায় একজন করে মনোনয়নপত্র দাখিল করেছেন।

চেয়ারম্যান পদে চারজন ছাড়াও ভাইস চেয়ারম্যান পদে দুইজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।  ভাইস চেয়ারম্যান পদে সিরাজগঞ্জের শাহজাদপুর ও উল্লাপাড়ায় একজন করে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাজশাহীর গোদাগাড়ী ও সিরাজগঞ্জের শাহজাদপুরে একজন করে মনোনয়নপত্র দাখিল করেছেন।

প্রথম ধাপে ১০ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র যাচাই বাছাই হবে ১২ ফেব্রুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯ ফেব্রুয়ারি।

/ইএইচএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম