সংরক্ষিত আসনে ৪৯ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৫৫আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৪৮

নির্বাচন ভবন একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৯ জনের মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বাছাই শেষে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম এসব মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

তিনি বলেন, ‘সংরক্ষিত আসনে আমরা ৪৯টি মনোনয়নপত্র বাছাই করেছি। বাছাইয়ে কোনও মনোনয়নপত্র বাতিল হয়নি। এ কারণে প্রত্যাহারের শেষ দিন ১৬ ফেব্রুয়ারি কেউ যদি প্রার্থিতা প্রত্যাহার না করেন, তাহলে ১৭ ফেব্রুয়ারিই আমরা চূড়ান্ত তালিকা প্রকাশ করবো।’ কেউ প্রার্থিতা প্রত্যাহার না করলে তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ১১ ফেব্রুয়ারি। ১২ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৬ ফেব্রুয়ারি। ভোটগ্রহণ ৪ মার্চ। তবে কোনও প্রতিদ্বন্দ্বী না থাকায় ভোটগ্রহণ করা হবে না।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ৩০০ আসনের মধ্যে ২৫৮টি, জাতীয় পার্টি (জাপা) ২২টি, বিকল্পধারা দুটি, ওয়ার্কার্স পার্টি তিনটি, জাসদ (ইনু) দুটি, জাতীয় পার্টি (জেপি) একটি ও তরিকত ফেডারেশন একটি আসন পেয়েছে। মহাজোট মোট আসন পেয়েছে ২৮৯টি। অন্যদিকে, বিএনপি ছয়টি ও গণফোরাম দুটি আসন পেয়েছে। এই হিসাবে জাতীয় ঐক্যফ্রন্ট পেয়েছে মোট ৮টি আসন। আর স্বতন্ত্র থেকে নির্বাচিত হয়েছেন তিনজন প্রার্থী।
দল ও জোটের সংসদ সদস্যের সংখ্যার অনুপাতে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ ৪৩টি আসন, ওয়ার্কার্স পার্টি একটি, জাতীয় পার্টি চারটি ও স্বতন্ত্র তিন প্রার্থীর জোট একটি সংরক্ষিত নারী আসন পেয়েছে। বিএনপি জোট শপথ না নেওয়ায় তাদের অংশের একটি নারী আসন শূন্য থাকছে।

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী